HomeScrollকলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় এবার ‘ফ্রি পার্কিং’! তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের
Free Parking In Kolkata

কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় এবার ‘ফ্রি পার্কিং’! তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

কলকাতাজুড়ে পার্কিংয়ের নামে বেআইনি টাকা তোলা বন্ধ করতে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন

কলকাতা: বঙ্গে বিজেপি (BJP) সরকার গঠনের পর থেকেই একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি হচ্ছে রাজ্যে। তার মধ্যেই এবার কলকাতাজুড়ে পার্কিংয়ের (Free Parking In Kolkata) নামে বেআইনি টাকা তোলা বন্ধ করতে বড়সড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন সরকার। শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ‘ফ্রি পার্কিং’ বোর্ড লাগানোর কাজ শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন রাস্তায় পার্কিংয়ের নামে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগ উঠছিল। কোথাও বৈধ অনুমতি ছাড়াই, আবার কোথাও নির্ধারিত নিয়ম না মেনে গাড়ি পার্কিংয়ের নামে চলছিল তোলাবাজি। নতুন সরকারের তরফে এই বিষয়ে কড়া নির্দেশ আসার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: হকার উচ্ছেদ ইস্যুতে পথে নামল তৃণমূল! শিয়ালদহ থেকে কী বার্তা কুণাল, মদনদের? দেখুন বিগ আপডেট

এর পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত করা হয় সেই সমস্ত জায়গা, যেখানে অবৈধভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছিল। পুলিশ আধিকারিকরা জানান, যেসব জায়গায় অনুমোদিত পার্কিং ব্যবস্থা নেই অথচ টাকা তোলা হচ্ছিল, সেখানে এখন ‘ফ্রি পার্কিং’ বোর্ড টাঙানো হচ্ছে। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই এই বোর্ড দেখা যাচ্ছে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং পার্কিংকে কেন্দ্র করে কোনও অসাধু চক্র সক্রিয় থাকতে না পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News