Thursday, June 18, 2026
HomeScrollহকার উচ্ছেদ ইস্যুতে পথে নামল তৃণমূল! শিয়ালদহ থেকে কী বার্তা কুণাল, মদনদের?...
TMC Protest Against Hawker Eviction

হকার উচ্ছেদ ইস্যুতে পথে নামল তৃণমূল! শিয়ালদহ থেকে কী বার্তা কুণাল, মদনদের? দেখুন বিগ আপডেট

‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানব না,’ সাফ কথা তৃণমূল নেতৃত্বর

কলকাতা: হকার উচ্ছেদের (Hawker Eviction) ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলন (Protest) শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন-সহ (Sealdah Railway Station) কলকাতার একাধিক জায়গায় অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। শিয়ালদহে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh), মদন মিত্র (Madan Mitra), নয়না বন্দ্যোপাধ্যায় (Nayana Bandyopadhyay) সহ শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। সভা থেকে কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানব না। গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না।”

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু হয়েছে। বিশেষ করে রেলের জমি ও স্টেশন চত্বর থেকে দখলদার সরাতে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালানো হচ্ছে। শনিবার রাতে হাওড়া স্টেশন চত্বরে অভিযান চালিয়ে প্রায় ১৫০টি ‘অবৈধ’ স্টল ভেঙে ফেলা হয়। একইভাবে শিয়ালদহ স্টেশনেও ১ নম্বর থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের সামনের এলাকা সম্পূর্ণ হকারমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এই পরিস্থিতিতে বিজেপি সরকারের বিরুদ্ধে ‘বুলডোজার রাজনীতি’র অভিযোগ তুলেছে তৃণমূল। দলের দাবি, কোনও পুনর্বাসনের পরিকল্পনা ছাড়াই হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যার ফলে বহু গরিব পরিবার ও ছোট ব্যবসায়ীর জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে সরব হয়েছেন। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না।” মঙ্গলবার কালীঘাটে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকেও তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, “হকারদের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই সরকার সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO