HomeScrollশিখা ইন অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ...
Kolkata Hotels license suspend

শিখা ইন অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ নবান্নের

নিউ মার্কেটের শিখা ইনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেল-গেস্ট হাউসগুলির অগ্নিসুরক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে শহরের ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়েব ডেস্ক : নিউ মার্কেটের শিখা ইনে অগ্নিকাণ্ডের পর কলকাতার (Kolkata) হোটেল (Hotels) ও গেস্ট হাউসগুলিতে অগ্নিসুরক্ষা বিধি কতটা মানা হচ্ছে, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল নবান্ন (Nabanna)। সেই কমিটির রিপোর্ট সামনে আসার পরই ৯১৯টি হোটেল-গেস্ট হাউসের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করা হয়েছে। আপাতত ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নের (Nabanna) নির্দেশে শহরের ১৬টি ব্যুরো এলাকায় থাকা হোটেল ও গেস্ট হাউসগুলিতে পরিদর্শন চালানো হয়। মোট ৯৬২টি হোটেল-গেস্ট হাউসে অভিযান চালিয়ে অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে কমিটি। রিপোর্টে উঠে আসে, তার মধ্যে ৯১৯টি হোটেল-গেস্ট হাউসে প্রয়োজনীয় অগ্নিসুরক্ষা বিধি মানা হচ্ছে না।

আরও খবর :  নিজামস-আরসালান-সহ তালিকায় একাধিক নামী দোকান, ৪০ খাবারের বিপণির লাইসেন্স সাসপেন্ড পুরসভার

এই রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট ৯১৯টি হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, অগ্নিসুরক্ষা সংক্রান্ত ত্রুটি দূর না হওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলি।

আগস্টে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ১৫ এইচ নম্বর ভবনের একটি আবাসিক হোটেলে গভীর রাতে আগুন লাগে। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। আরও ৬ জন আহত হন। এই ঘটনার পরই শহরের হোটেলগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশাসনিক তৎপরতা বাড়ে। পাশাপাশি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ওঙ্কার সিং মিনাকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News