Tuesday, March 10, 2026
HomeScrollসরস্বতী পুজো না করতে দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ল কলেজের ছাত্রছাত্রীরা

সরস্বতী পুজো না করতে দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ল কলেজের ছাত্রছাত্রীরা

কলকাতা: সরস্বতী পুজো (Saraswati Puja 2025) করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ ল কলেজের ছাত্রছাত্রীরা। অভিযোগ, ছাত্রছাত্রীরাই নিজ উদ্যোগে পুজো করতে পারছে না। বহিরাগতরা সেখানে প্যাণ্ডাল বেঁধে পুজো করছে।

এদিন আদালতে মামলাকারীদের আইনজীবী সপ্তাংশু বসু মামলাকারীদের পক্ষে বলেন, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় যাঁদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ছিল তাদেরকে কলেজে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরেও আদালতের নির্দেশ মানা হচ্ছে না। ল কলেজের পুজো যেখানে আয়োজন হচ্ছে ,ডে কলেজের বহিরাগত প্রাক্তন ছাত্ররা সেখানেই পুজোর আয়োজন করে ল কলেজের পুজো বন্ধ করার চেষ্টা করছে।’

আরও পড়ুন: হেলানো বিল্ডিং ভাঙতে গিয়ে ধুন্ধুমার বিধাননগরে

ডে কলেজের তরফের আইনজীবী অর্ক নাগ বলেন, ‘অধ্যক্ষের কাছে, কলেজের সিকিউরিটি সংক্রান্ত কোনও পাওয়ার নেই। তিনি অসহায়। যে প্রফেসরকে পুজোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল,তার থেকে পুজোর টাকা ছিনতাই পর্যন্ত করে নেওয়া হয়। তারপর সেই প্রফেসর দায়িত্ব থেকে অব্যাহতি চান। এই প্যান্ডেল ডে কলেজের ছাত্ররা করেনি। বহিরাগতরা করেছে।’

রাজ্যের আইনজীবী শীর্ষান্য ব্যানার্জি ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটা ৫০ বছরের পুরনো পুজো। আমি নিজে জিএস থেকে পুজো করিয়েছিলাম। বহিরাগতদেত হস্তক্ষেপ ছিল না।’ মামলার পরবর্তী শুনানি ৫ ফেব্রুয়ারি।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast