Wednesday, July 22, 2026
HomeScrollশেষ ম্যাচে ঋদ্ধির শূন্য, তবু এগিয়ে বাংলা

শেষ ম্যাচে ঋদ্ধির শূন্য, তবু এগিয়ে বাংলা

[h_news]

কলকাতা: প্রতিযোগিতামূলক ক্রিকেটে জীবনের শেষ ম্যাচ খেলছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পঞ্জাবের বিরুদ্ধে চলছে বাংলার রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ। সে ম্যাচে শূন্য রানে আউট হলেন ঋদ্ধি। তবে এ ম্যাচে বাংলা অনেকটা এগিয়ে। কোনও অঘটন না ঘটলে জিতেই কেরিয়ার শেষ করবেন বাংলার পাপালি।

২০০৭ এই ইডেনেই হায়দরাবাদের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি অভিষেক হয়েছিল উইকেটকিপার-ব্যাটারের। সেই ইডেনেই বৃত্ত সম্পূর্ণ করছেন তিনি। মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে, খেলে ফেলেছেন ৪০টি টেস্ট সহ ১৪১টি প্রথম শ্রেণির ম্যাচ। টেস্টে ২৯.৪১ গড়ে ১৩৫৩ রান বিরাট কিছু নয় ঠিকই কিন্তু উইকেটের পিছনে দস্তানা হাতে তিনি ছিলেন সুপারম্যান। ৯২টি ক্যাচ ধরেছেন এবং স্টাম্প করেছেন এক ডজন। কিপিং দক্ষতায় ঋদ্ধিমান সর্বকালের অন্যতম সেরা বললেও অত্যুক্তি হয় না।

আরও পড়ুন: উড়ল স্টাম্প, কোহলি আউট হতেই দর্শকদের ‘মহা-নিষ্ক্রমণ’

ম্যাচের আগের দিন তাঁর সঙ্গে বার্তালাপের এক ভিডিও পোস্ট করেছিলেন তাঁর স্ত্রী। যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে বাংলার ক্রিকেট ভক্তরা। তবে পাপালি কিন্তু বিন্দুমাত্র আবেগ প্রকাশ করেননি। স্ত্রীকে তিনি সাবধান করেছেন, এখনই আবেগ প্রকাশ করলে হবে না, ম্যাচ শেষ হোক তারপর।

প্রসঙ্গত, টসে জিতে বোলিং নিয়েছিল বাংলা। বাংলার পেসারদের দাপটে বুধবারই ১৯১ রানে অল আউট হয়ে যায় পঞ্জাব। জবাবে বাংলা ৩৪৩ রান করে। শতরান করেন সূরয সিন্ধু জয়সওয়াল এবং হাফ-সেঞ্চুরি করেন সুমন্ত গুপ্ত ও অভিষেক পোড়েল (Abhishek Porel)। দ্বিতীয় দিনের শেষে পঞ্জাব তিন উইকেট হারিয়ে ৬৪ করেছে। বাংলা এখনও ৮৮ রানে এগিয়ে।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99