HomeScrollফের ম্যারাথন বৈঠকে মমতা, তলব ৪ পুরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের
Mamata Banerjee

ফের ম্যারাথন বৈঠকে মমতা, তলব ৪ পুরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের

কারা থাকছেন বৈঠকে?

কলকাতা: ছাব্বিশের ভোটে ধাক্কার পর এবার পুরভোটকে সামনে রেখে শহর-শহরতলির সংগঠন মজবুত করতে সক্রিয় তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের একাধিক পুরসভায় বোর্ড ভাঙন, কাউন্সিলরদের ইস্তফা এবং রাজনৈতিক টানাপড়েনের আবহে এবার সরাসরি বৈঠকে বসতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে উত্তর শহরতলির পাঁচটি গুরুত্বপূর্ণ পুরসভার নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর পুরসভা এবং বিধাননগর পুরনিগম।

আরও পড়ুন: “১৫ বছর ধরে নিয়োগ হয়নি”, জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে একের পর এক অভিযোগ

কারা থাকছেন বৈঠকে?
পুরসভাগুলির মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের ডাকা হয়েছে বৈঠকে। সংগঠনকে চাঙা করা এবং পুরপরিষেবায় গতি আনার দিকেই মূল নজর বলে দলীয় সূত্রে খবর।

এর আগে কলকাতা পুরনিগম ও জেলা পরিষদের পদাধিকারীদের নিয়েও একাধিক দফায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বার্তা ছিল, “জনপরিষেবায় ফাঁক রাখা যাবে না”, পাশাপাশি ভয়মুক্তভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশও দেন তিনি।

দলীয় সূত্রের দাবি, রবিবার সংশ্লিষ্ট পুরসভাগুলির পদাধিকারীদের কাছে আমন্ত্রণ পৌঁছে দেন দমদম লোকসভা সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।

তৃণমূল সূত্রের বক্তব্য, পুর আইন অনুযায়ী নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া কঠিন—গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই পরিবর্তন সম্ভব। ফলে পুরভোটের আগে সংগঠন ও পরিষেবার উপরেই বাড়তি জোর দিচ্ছে শাসকদল। রাজনৈতিক মহলের মতে, শহরতলির এই পাঁচ পুরসভাকে কেন্দ্র করে দলের ভিত মজবুত করাই এখন তৃণমূলের মূল লক্ষ্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News