Monday, May 25, 2026
HomeScrollখেলতে খেলতেই মর্মান্তিক মৃত্যু, হেস্টিংসে হাইমাস্টের আলো ভেঙে প্রাণ গেল শিশুর!
Kolkata

খেলতে খেলতেই মর্মান্তিক মৃত্যু, হেস্টিংসে হাইমাস্টের আলো ভেঙে প্রাণ গেল শিশুর!

ফুটপাত লাগোয়া এলাকায় থাকত ওই শিশু

কলকাতা: সকালবেলার খেলাই শেষ খেলা হয়ে গেল ছোট্ট গুড়িয়ার। হেস্টিংস (Hastings) উড়ালপুলের নীচে ফুটপাতে খেলছিল সে। আচমকাই উপর থেকে ভেঙে পড়ল বিশাল হাইমাস্ট বাতিস্তম্ভের ভারী আলোর অংশ। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় ৬ বছরের গুড়িয়া খাতুন। পরে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে হেস্টিংস থানার অন্তর্গত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পরিবারের সঙ্গে উড়ালপুলের নীচের ফুটপাত লাগোয়া এলাকায় থাকত গুড়িয়া। প্রতিদিনের মতো এ দিনও অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে।

আরও পড়ুন: “১৫ বছর ধরে নিয়োগ হয়নি”, জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে একের পর এক অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বিকট শব্দ শুনে সকলে ছুটে যান। দেখা যায়, হাইমাস্টের উপরের ভারী আলোর সেটটি খুলে সোজা গুড়িয়ার গায়ের উপর এসে পড়েছে। মাথা ও শরীরে গুরুতর চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই হাইমাস্টের রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল। স্থানীয়দের দাবি, আলোটি খুলে পড়ার পরে ঘটনাস্থল থেকে একটি মাত্র নাট উদ্ধার হয়েছে। তা থেকেই প্রশ্ন উঠছে, নিয়মিত পরিদর্শন ও নিরাপত্তা পরীক্ষা আদৌ হয়েছিল কি না। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D