Thursday, April 9, 2026
HomeBig newsমেন্টাল ডাক্তারের কাছে যান, বি/স্ফো/র/ক মমতা, নাম না করে কাদের কথা...
Mamata Banerjee

মেন্টাল ডাক্তারের কাছে যান, বি/স্ফো/র/ক মমতা, নাম না করে কাদের কথা বললেন?

নির্বাচন কমিশন নয়, তুঘলকি কমিশন চলছে, হুঙ্কার মমতার

ওয়েবডেস্ক- ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (Election Commission) । মার্চেই রাজ্যে আছে কমিশনের ফুল বেঞ্চ। সেই পরিস্থিতিতে ফের নবান্ন থেকে বিজেপি (Bjp Government)  নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনকে তুঘলকি কমিশন বলেও আক্রমণ শানালেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,  আমি এদের বলব প্লিজ মেন্টাল ডাক্তারের কাছে যান। সাইকোলজিস্টের কাছে যান। আর ব্রেনটাকে ভালো করে দেখান।‘ বিজেপিকে তীব্র নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইসঙ্গে কমিশনকেও দুষলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ওখানে বসে মাইক্রো অবজার্ভাররা তুঘলকি কমিশন নামগুলিকে ঢোকাচ্ছে, আমাদের মানে সাধারণ মানুষের নামগুলিকে ডিলিট করছে। ডিসপোজালের জন্য ২১ তারিখ পর্যন্ত সময় ছিল, ১৪ তারিখে বিকেলবেলাতেই সব বন্ধ করে দিল। কেন ভ্যালেন্টাইন্স ডে করছিল? এটা কী ভ্যালেন্টাইন্স ডে’র গিফট? যে মানুষের অধিকার সম্পূর্ণ না করে আধাআধি করে ছেড়ে দিল। এটা তো ভ্যালেন্টাইন্স ডে’ র গিফট হতে পারে না। ভ্যালেন্টাইন্স ডে তো, ফর জাস্টিস, পিস, প্রসপ্রারিটি, ফ্রেন্ডশিপ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নয়, তুঘলকি কমিশন চলছে। তুঘলকি কমিশন দিল্লির জমিদারের কথায় চলছে। কমিশনের থ্রেট কালচার শুরু হয়েছে। বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় এজেন্সি পাঠাছে। বাংলায় একটা পটকা ফাটলেও এআনআই পাঠায়। গণতন্ত্র মেনে কাজ করুক কমিশন।

আরও পড়ুন-  বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! আসছে যোগ্যশ্রী প্রকল্প, আবেদন করবেন কীভাবে?

এদিন মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটার তালিকায় ৫৮ লক্ষ মানুষে নাম বাদ গেছে। এ আই প্রক্রিয়া ব্যবহার করার জন্য এই তালিকায় নাম গেছে বহু বৈধ ভোটারের। ওই নাম বাতিলের তালিকা গেল গেল কোথায়? এদিন মুখ্যমন্ত্রী ফলে বলেন, বিজেপির হয়ে কাজ করছে কমিশন। আগাত করলে প্রত্যাঘাত হবে। আন্তসমর্পণ করব না। দিল্লির জমিদারদের কথায় কাজ হবে না, হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। কমিশনকে লক্ষ্ণণরেখা স্মরণ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto