Friday, July 10, 2026
HomeScrollবাদুড়িয়ায় নৃশংস খুনকাণ্ডে আরও ১!
Baduria

বাদুড়িয়ায় নৃশংস খুনকাণ্ডে আরও ১!

ঘটনায় মোট গ্রেফতার ৩

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাদুড়িয়া (Baduria) কাণ্ডে নাসির আলীকে টুকরো টুকরো করে খুনের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রদীপ মণ্ডল। পুলিশি হেফাজতে থাকা BLO রিজওয়ান হাসান মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই প্রদীপের নাম সামনে আসে বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে কোথা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা গোপন রাখা হয়েছে।

এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতার হল তিনজন। প্রদীপ মণ্ডল, রিজওয়ান হাসান মণ্ডল (BLO), সাগর গাইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রদীপ মণ্ডল দীর্ঘদিন ধরে রিজওয়ান ও সাগর গাইনের সঙ্গে বিভিন্ন অনলাইন জুয়ার কারবার ও অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিল। অভিযোগ, নাসির আলীকে খুনের ঘটনায় সরাসরি যুক্ত ছিল সে।

আরও পড়ুন: বিকেল থেকে ঝড়-বৃষ্টির ইঙ্গিত, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

গত ৯ তারিখে বাদুড়িয়ার পাপিলা এলাকায় ফোন করে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয় নাসির আলীকে। পরে দেহ উদ্ধার হয়।

ধৃত প্রদীপ মণ্ডলকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। পুলিশ তার ১১ দিনের হেফাজতের আবেদন জানাবে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই ঘটনার পেছনে আর কেউ জড়িত কি না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto