Sunday, June 21, 2026
HomeScrollকালীঘাটে মমতার শক্তি-পরীক্ষা! ৬৯ বিধায়ক নিয়ে বৈঠক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

কালীঘাটে মমতার শক্তি-পরীক্ষা! ৬৯ বিধায়ক নিয়ে বৈঠক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী

বৈঠকে উপস্থিত নেই তৃণমূলের ১১ জন বিধায়ক

কলকাতা: নির্বাচন পরবর্তী টানাপোড়েনের আবহে ফের কালীঘাটে (Kalighat) বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ৬৯ জন নবনির্বাচিত বিধায়ককে নিয়ে এই বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং সুব্রত বক্সী। পাশাপাশি পরাজিত হলেও বৈঠকে যোগ দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও ইন্দ্রনীল সেন। যদিও তৃণমূলের ১১ জন বিধায়ক এদিনের বৈঠকে অনুপস্থিত বলে জানা গিয়েছে।

মঙ্গলবার কালীঘাট থেকেই সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিয়েছিলেন মমতা। সাফ জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। তাঁর কথায়, “আমরা তো হারিনি। জোর করে কেউ আমাকে পদত্যাগ করাতে পারবে না।” নির্বাচন প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তুলে তিনি দাবি করেন, বহু আসনে কারচুপি হয়েছে।

আরও পড়ুন: রাজ্যপালের হাতে ২৯৩ আসনের রিপোর্ট দিল সিইও

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অন্তত ১০০টি আসন তৃণমূলের থেকে “লুঠ” করা হয়েছে। ইভিএম, গণনা প্রক্রিয়া এবং প্রশাসনিক বদল নিয়েও সরব হন তিনি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, এমন নির্বাচন তিনি আগে কখনও দেখেননি।

এই পরিস্থিতিতে কালীঘাটের বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনের কৌশল নির্ধারণ ও সংগঠন মজবুত করার রূপরেখা এই বৈঠক থেকেই ঠিক করতে পারেন মমতা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto