HomeScroll“হাত ভেঙেছে, পা ভেঙেছে…,” ব্রিগেডে হুঙ্কার মিঠুনের! পাল্টা জবাব দিয়ে কী বলল...
Mithun Chakraborty

“হাত ভেঙেছে, পা ভেঙেছে…,” ব্রিগেডে হুঙ্কার মিঠুনের! পাল্টা জবাব দিয়ে কী বলল তৃণমূল?

ব্রিগেডের মঞ্চে কী বললেন মিঠুন চক্রবর্তী? দেখুন বিস্তারিত

ওয়েব ডেস্ক: একটা সময় ছিলেন তৃণমূলেই (TMC), পরে বিজেপিতে (BJP) যোগদান করে পদ্ম শিবিরের তারকা নেতা হন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) আগেই ব্রিগেড মঞ্চে উত্তাপ বাড়ালেন অভিনেতা। শনিবার ব্রিগেড সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঘাসফুল শিবিরও।

এদিন ব্রিগেডের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মিঠুন। রাজ্যের শিক্ষাব্যবস্থা ও কাজের পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ তুলে তিনি দাবি করেন, ভারতের দশজন রাজনীতিকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম। তবে তার কিছুক্ষণের মধ্যেই তাঁর মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। মঞ্চ থেকে তিনি বলেন, “হাত ভেঙেছে, পা ভেঙেছে। এবার কিন্তু আরও কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে। আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছে, তৃণমূলকে ভোট দিন। নইলে আমার কী হবে।” এছাড়াও তিনি দাবি করেন, “পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, ৩০ মিনিটের মধ্যে খেলা শেষ করে দেব। বিজেপি ক্ষমতায় এলে সব কষ্ট দূর হবে। গ্যারান্টি দিয়ে বলছি।”

আরও পড়ুন: ব্রিগেডের বক্তব্যের শুরুতেই ‘বাংলায়’ বিরাট বার্তা নরেন্দ্র মোদির! কী বললেন তিনি? দেখুন

মিঠুনের এই মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। শাসক দলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, একজন জনপ্রতিনিধি কীভাবে প্রকাশ্যে একটি নির্বাচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন হুমকিমূলক মন্তব্য করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল দাবি করে, মুখে ‘নারীশক্তি’র কথা বললেও বাস্তবে মহিলাদের সম্মান করার মানসিকতা বিজেপি নেতাদের নেই। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে এমন মন্তব্য বাংলা কখনও মেনে নেবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে শাসক দল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News