Wednesday, March 18, 2026
HomeScroll১৯ জন অপসারিত আইপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দিল নবান্ন
Nabanna

১৯ জন অপসারিত আইপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দিল নবান্ন

ইন্দিরা মুখোপাধ্যায়কে নতুন দায়িত্ব দিল নবান্ন

কলকাতা: যে সমস্ত আইপিএসদের নির্বাচন কমিশন (Election Commission) অপসারণ করেছিল তাদের নতুন পোস্টিং দেওয়া হল। রাজ্যের ১৯ জন অপসারিত আইপিএস অফিসারকে (Nabanna Relocates 20 IPS Officers) নতুন দায়িত্ব দিল নবান্ন (Nabanna)। নির্বাচন কমিশন এই আইপিএস অফিসারদের মঙ্গলবারই অপসারণ করেছিল। বলা হয়েছিল, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও পদে তাঁদের পুনর্বহাল করা যাবে না। নবান্ন সে কথা মাথায় রেখেই পুনর্বহালের নির্দেশিকা জারি করেছে।

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) পদে। এ ছাড়া, এডিজি (দক্ষিণবঙ্গ) পদ থেকে অপসারিত রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে এডিজি (সংস্কার ও সমন্বয়) করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণকুমার ত্রিপাঠী। তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজিপি করা হয়েছে।আকাশ মাঘরিয়াকে আইবি-র ডিআইজি করা হল। প্রিয়ব্রত রায়কে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক করা হল। বীরভূম জেলার আগের পুলিশ সুপার আমানদ্বীপকে আইবি তে নিয়ে আসা হল। ধৃতিমান সরকারকে স্পেশাল সুপারিনটেনডেন্ট আইবি করা হল।

আরও পড়ুন:রাজ্যের আরও দুই সচিবকে অন্য ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন

সর্বমোট কুড়িজনকে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এরকম দায়িত্বে নিয়ে আসা হল।সুনীল চৌধুরীকে আইজি এসটিএফ করা হল। সুকেশ কুমার জৈন কে আইজি আইবি করা হল। কোটেশ্বর রাওকে ডিআইজি আইবি করা হল। জবি থমাসকে স্পেশাল সুপারিনটেনডেন্ট আই বি করা হল।অভিজিৎ ব্যানার্জিকে স্পেশাল সুপারিনটেনডেন্ট আইবি করা হল। পারিজাত বিশ্বাসকে এসপি এসটিএস করা হল। কামনাসিস সেন কে স্পেশাল সুপারিনটেনডেন্ট আইবি করা হল। বিশপ সরকারকে এসপি এসটিএফ করা হল। সন্দীপ কাররা কে এসপিএসটিএফ করা হল। আরিস বিলালকে এসপি এসটিএফ করা হল। ডঃ মেহেদী হাসান রহমান স্পেশাল সুপারিনটেনডেন্ট আইবি করা হল। পলাশ চন্দ্র ঢালী এসপি এস টি এফ করা হল। এ ছাড়া, বারাসতের অপসারিত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়কে কলকাতা পুলিশের ট্রাফিকের ডিসি করা হয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor