Saturday, August 8, 2026
HomeScrollনিট কৃতীদের সামনে বড় প্রতিশ্রুতি, বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক ঘোষণায় মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

নিট কৃতীদের সামনে বড় প্রতিশ্রুতি, বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক ঘোষণায় মুখ্যমন্ত্রী

নবান্নে সফল পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে চিকিৎসকদের রাজ্যে ধরে রাখা, নতুন মেডিক্যাল কলেজ, এইমস ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী।

ওয়েব ডেস্ক : নিট পরীক্ষায় সফল পড়ুয়াদের সংবর্ধনা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্নে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলার মেধাবী চিকিৎসকরা যাতে রাজ্য ছেড়ে অন্যত্র না যান, তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, চিকিৎসা পরিষেবা শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না। গ্রামের মানুষও যাতে সমানভাবে উন্নত চিকিৎসা পান, সেই দায়িত্ব আগামী দিনের চিকিৎসকদেরই নিতে হবে। নিটে সফল ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহ দেবে। স্বাস্থ্য শিক্ষার প্রসারে রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে এই মেডিক্যাল কলেজগুলি গড়ে তোলা হবে। পাশাপাশি উত্তরবঙ্গে কল্যাণীর ধাঁচে একটি এইমস তৈরির পরিকল্পনাও রয়েছে।

আরও খবর : জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য পরিষেবাকেও আরও শক্তিশালী করার কথা বলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে ২ হাজার শয্যার হাসপাতাল তৈরি হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে ১ হাজার শয্যা আর্থিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে।

এছাড়া হাসপাতালগুলিতে আধুনিক যন্ত্রপাতি, স্ক্যান ও এমআরআই পরিষেবা, অপারেশন থিয়েটার, চিকিৎসকদের আবাসন এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

নিটে সফল পড়ুয়াদের সংবর্ধনা মঞ্চ থেকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস এবং হাসপাতাল সম্প্রসারণ নিয়ে কী জানালেন? পড়ুন বিস্তারিত

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor