HomeScrollউত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত
North Dumdum

উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে উদ্ধার রক্তাক্ত দেহ, গ্যাংওয়ারের তত্ত্বে তদন্ত পুলিশের

ওয়েব ডেস্ক : উত্তর দমদমে (North Dumdum) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তের দেহ। সোমবার ভোরে বেলঘরিয়া (Bengharia) এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা এলাকার একটি গ্যারাজের কাছে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন তাঁর আরও দুই সঙ্গী। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই খুনের নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে। ভোরের দিকে বাইকে করে যাওয়ার সময় কোনও প্রতিদ্বন্দ্বী দুষ্কৃতী গোষ্ঠীর মুখোমুখি হয়ে থাকতে পারেন রাজা। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ (Police)। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও খবর : জোড়া ঘূর্ণাবর্তের ধাক্কা! সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, দু’জেলায় অতিভারী বর্ষণের সতর্কতা

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খলিসাকোটা এলাকায় আগে থেকেই কয়েকজন দুষ্কৃতী ওঁত পেতে ছিল। তাঁদের সঙ্গে রাজার পূর্বপরিচয় ছিল বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছনোর পর তাঁর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। হামলার পর অভিযুক্তেরা কোন পথে এলাকা ছেড়ে পালিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে রাজাকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই অপরাধমূলক নানা মামলায় রাজার নাম জড়িয়েছিল। পুরনো শত্রুতা থেকেই এই খুন কি না, তা-সহ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News