Thursday, February 26, 2026
HomeScrollঅভিষেকের পাশে প্রতীক উর, ডিপিতে তৃণমূলের পতাকা! ক্যাপশনে কী লিখলেন?
Pratikur Rahaman

অভিষেকের পাশে প্রতীক উর, ডিপিতে তৃণমূলের পতাকা! ক্যাপশনে কী লিখলেন?

অবশেষে বৃহস্পতিবার বদলে গেল প্রোফাইলের ছবি

কলকাতা: প্রাক্তন বামনেতা প্রতীক উর রহমানের (Pratikur Rahaman) তৃণমূলে (TMC) যোগদানের পর কেটেছে কয়েকদিন। একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) বাংলার ভবিষ্যৎ।” তবু এতদিন তাঁর ফেসবুক প্রোফাইলে ছিল বাম সহযোদ্ধাদের সঙ্গে আন্দোলনের পুরনো ছবি। অবশেষে বৃহস্পতিবার বদলে গেল সেই চিত্র। ফেসবুকের ডিসপ্লে ছবিতে দেখা গেল—অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিচ্ছেন প্রতীক। ক্যাপশনে লিখলেন, “রাস্তাই একমাত্র রাস্তা।” বার্তাটা স্পষ্ট—মাঠে নেমেই লড়াই তাঁর লক্ষ্য।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সিপিএম প্রার্থী হয়েছিলেন প্রতীক উর রহমান। কার্যত অসম লড়াইয়ে নেমে পরাজিত হন তিনি। সেই ভোটের দু’বছর পর, রাজ্যে ফের নির্বাচনের আবহ। আগামী মাসেই নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা। এই প্রেক্ষাপটেই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রতীক। ‘ইনকিলাব’-এর বদলে তাঁর কণ্ঠে শোনা যায় ‘জয় বাংলা’। তিনি বলেন, “আমার নীতি-নৈতিকতা বলে, ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে হবে। বিজেপিকে রুখতেই এই সিদ্ধান্ত।”

আরও পড়ুন: মাঝরাতে হ্যাক ‘সরাসরি মুখ্যমন্ত্রী’! ৪৭ জনকে পাঠানো হল ‘বিশেষ বার্তা’

দলবদলের পর প্রাক্তন সহযোদ্ধা ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন প্রতীক। কর্মী-সমর্থকদের কাছেও দুঃখপ্রকাশ করেন তিনি। তাতেই শুরু হয় জল্পনা—দলবদলের অল্প সময়ের মধ্যেই কি মোহভঙ্গ? যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, প্রতীক ১০০ শতাংশ দলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই জল্পনার মাঝেই ডিপি বদলে বার্তা দিলেন তিনি এখন তিনি তৃণমূলের সৈনিক, আর লড়াইয়ের মঞ্চ রাস্তাই।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker