Thursday, March 26, 2026
HomeScrollনয়া আইএসআই বিল বাতিলের দাবিতে রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন
Press Club Kolkata

নয়া আইএসআই বিল বাতিলের দাবিতে রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে

কলকাতা: নয়া আইএসআই বিল (ISI Bill) বাতিলের দাবিতে আগামী রবিবার, ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় কলকাতা প্রেস ক্লাবে (Calcutta Press Club) এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

দেশ বাঁচাও গণমঞ্চের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া আইএসআই বিল একদিকে যেমন বাংলার প্রতি বঞ্চনার নতুন প্রচেষ্টা, তেমনই অন্যদিকে দেশের স্বনামধন্য বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত পদক্ষেপ। এই বিলের মাধ্যমে ১৯৫৯ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে প্রণীত আইএসআই আইন বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতার হাওয়ায় ‘রেড অ্যালার্ট’! PM2.5 দাপট, বাড়ছে শ্বাসকষ্টের ঝুঁকি

সংগঠনের অভিযোগ, আইএসআই-এর স্বাধিকার কেড়ে নিয়ে প্রতিষ্ঠানটির মান ও গবেষণার স্বাতন্ত্র্য নষ্ট করতে বদ্ধপরিকর মোদী সরকার। রাজ্য সরকারের সোসাইটি আইনের অধীনে থাকা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে কেন্দ্রের মনোনীত, অনির্বাচিত আমলাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে এই বিলের মাধ্যমে। পাশাপাশি ছাত্রদের আসন বিক্রির পথও প্রশস্ত করা হচ্ছে বলে অভিযোগ।

প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে রক্ষা করতে আইএসআই-এর কর্মী, অধ্যাপক ও গবেষকদের যে আন্দোলন চলছে, দেশ বাঁচাও গণমঞ্চ তার পূর্ণ সংহতি জানাচ্ছে। সাংবাদিক সম্মেলনে বিজ্ঞানী ও অধ্যাপকদের মুখেই তাঁদের আশঙ্কা ও বক্তব্য শোনা যাবে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto