Monday, August 10, 2026
HomeBig newsপিএসসির নতুন চেয়ারম্যান হলেন অনিল বর্মা
Anil Verma

পিএসসির নতুন চেয়ারম্যান হলেন অনিল বর্মা

৩৭ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন আমলাকে রাজ্যপালের অনুমোদনে নিয়োগ, দায়িত্ব নিলেই কার্যকর হবে মেয়াদ

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল বর্মাকে (Anil Verma)। সোমবার নবান্নের অর্থ দফতরের তরফে এটি জানানো হয়েছে। ভারতীয় সংবিধানের ৩১৬(১) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের অনুমোদনক্রমে তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকেই তাঁর মেয়াদ কার্যকর হবে।

জানা গিয়েছে, ১৯৮৯ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস (IAS) আধিকারিক অনিল বর্মার প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা প্রায় ৩৭ বছরের। কর্মজীবনের অধিকাংশ সময়ই তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। অবসরের আগে তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধিকর্তা ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন।

আরও খবর : শালবনি সরকারি জমি বিক্রি মামলায় সুমিত রায়ের আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়া অনিল বর্মা দীর্ঘ কর্মজীবনে রাজ্য প্রশাসনের ২৭টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি উত্তরপ্রদেশে ছিলেন। প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

প্রসঙ্গত, পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে নিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আমলা দেবল রায় কিছুদিন আগেই পিএসসি’র চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছিলেন। তারপরেই বেশ কিছু মাস ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদটি খালি ছিল। আর সেই জায়গায় এবার পূরণ করল রাজ্য সরকার।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor