Monday, May 18, 2026
HomeScrollকসাইখানাগুলোতে ‘সুপ্রিম’ নির্দেশ কার্যকরের দাবি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
Calcutta High Court

কসাইখানাগুলোতে ‘সুপ্রিম’ নির্দেশ কার্যকরের দাবি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে

ওয়েব ডেস্ক : কসাইখানা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ কার্যকর হোক বাংলাতেও (West Bengal)। এমনই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক আইজীবী। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, ১৪ বছরের কম বয়সী কোনও গরুকে জবাই করা যাবে না। এই নিয়মটি যাতে পশ্চিমবঙ্গে কঠোরভাবে পালন করা হোক, তা নিয়ে হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা (Public interest litigation)।

জানা যাচ্ছে, এ নিয়ে আবেদনকারী বিকে শর্মার আইনজীবী মেঘনাথ দত্ত কলকতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয় বলে খবর। আবেদনকারীর আইজীবী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্বেও রাজ্যের একাধিক জায়গায় কসাইখানায় গবাদি পশুকে জবাই করা হচ্ছে। এ নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন আবেদনকারী। আবেদনকারী জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে চলুক কসাইখানা। সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন করা হোক।”

আরও খবর : অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

এই মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গ্রহণ করেছে বলে খবর। তবে এ নিয়ে এখনও চূড়ান্ত শুনানি সম্ভন হয়নি। আালতের তরফে জানানো হয়, যেহেতু সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসেনি। তাই নিয়ম মেনে এই মামলাটি স্থানান্তরিত হবে নিয়মিত বেঞ্চে। সূত্রের খবর, সব ঠিক থাকলে মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল, “১৪ বছরের নিচে কোন পশু কসাই করা যাবে না। সমস্ত পশুরা চিকিৎসকের অনুমোদনপ্রাপ্ত তাদেরকেই কসাই করা যাবে। উন্মুক্ত স্থানে কসাই করা যাবে না।” পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ কঠোর ভাবে পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। আর এ নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হল আদালতে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot