Thursday, July 16, 2026
HomeScrollঅবসরপ্রাপ্ত সাংবাদিকদেরকে পেনশন দেওয়া হবে, ঘোষণা অর্থমন্ত্রীর
West Bengal Budget 2026

অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরকে পেনশন দেওয়া হবে, ঘোষণা অর্থমন্ত্রীর

সাংবাদিকদেরকে নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক : সোমবার রাজ্য বাজেটে (West Bengal Budget 2026) সাংবাদিকদের (Journalist) জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরকে পেনশন (Pension) দেওয়া কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এদিন অবসরপ্রাপ্ত সাংবাদিকদের (Journalist) পেনশন বাবদ মাসে ৫,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। এছড়া জরুরি অবস্থার সময়ে যে সমস্ত সাংবাদিকরা জেল খেটেছেন তাঁদের ১০,০০০ টাকা পেনশন দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া যাঁরা তাঁদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যে ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাঁদের সংগ্রামী ভাতা দেবে সরকার। আজ এমনটাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রীর।

আরও খবর : রাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয়, নয়া স্টেডিয়াম উত্তরবঙ্গে বাজেটে ক্রীড়াক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

এছাড়া এদিন রাজ্য বাজেটে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মেধাবী পড়ুয়াদের জন্য এককালীন ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি, গ্র্যাজুয়েট বেকারদের ৩ হাজার টাকা ও অন্যদের ২ হাজার টাকা ভাতার ঘোষণা করা হয়েছে।

এছাড়া ২১ থেকে ৪৫ বছর বয়সি শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে নতুন ‘ভরসা’ কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। অক্টোবর মাস থেকেই এই প্রকল্প চালু হওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। যোগ্য ও শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং অন্যদের ২০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যেসব পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot