Thursday, July 16, 2026
HomeScrollরাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয়, নয়া স্টেডিয়াম উত্তরবঙ্গে বাজেটে ক্রীড়াক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
West Bengal Budget 2026-27

রাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয়, নয়া স্টেডিয়াম উত্তরবঙ্গে বাজেটে ক্রীড়াক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

উত্তরবঙ্গে হবে আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়াম

কলকাতা: রাজ্য বাজেটে (West Bengal Budget 2026-27) স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের (WB Sports University in the State) ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত (Swapan Dashgupta)। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টে়ডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে। রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। বাজেটে ক্রীড়াক্ষেত্রে একগুচ্ছ ঘোষণা করেন অর্থমন্ত্রী।

অলিম্পিক, কমনওয়েলথ গেমস-সহ আন্তর্জাতিক মঞ্চে বাংলার ক্রীড়াবিদদের আরও বেশি করে তুলে ধরাই এখন রাজ্যের প্রধান লক্ষ্য। ক্রীড়াক্ষেত্রে উন্নতিতে বিশেষ জোর দেওয়া হয়েছে বাজেটে। ক্রীড়াক্ষেত্রে বিপুল বরাদ্দ হয়েছে বাজেটে। ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম চালু হবে। থাকবে থ্রি ডি অ্যানিমেনশন কোর্স। তাছাড়াও তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি। উত্তরবঙ্গে হবে আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়াম। বরাদ্দ ২০ কোটি টাকা। প্রতিটি বিধানসভায় পাঁচ কোটি টাকা খরচে মিনি ইনডোর স্টেডিয়াম জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে ১ কোটি টাকা সহায়তা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার প্রাপকদের জন্য ৫০ কোটি টাকার তহবিল।

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের বেতন বৃদ্ধি

নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আগেই বলেছিলেন রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিশ্বমানের প্রশিক্ষণ, আধুনিক পরিকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উপর বিশেষ জোর দিচ্ছে সরকার। যাতে বাংলার ছেলেমেয়েরা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। রাজ্যের বাডেটে সেই ঝলক দেখা গেল। পাশাপাশি খেলো ইন্ডিয়া কার্যক্রম যুক্ত হওয়ায় আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্রীড়াক্ষেত্রে উন্নতি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। ক্রীড়াক্ষেত্রে কেমন বাজেট বরাদ্দ হয়, সেদিকেও নজর ছিল। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ক্রীড়ামহল খুশিই হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot