Monday, June 22, 2026
HomeBig newsকলেজে পড়লেই মিলবে ৫০ হাজার টাকা! রাজ্য বাজেটে মেগা ঘোষণা অর্থমন্ত্রীর
WB State Budget 2026

কলেজে পড়লেই মিলবে ৫০ হাজার টাকা! রাজ্য বাজেটে মেগা ঘোষণা অর্থমন্ত্রীর

৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি ২৯ লক্ষ টাকার বাজেট পেশ করল রাজ্য সরকার

কলকাতা: ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি ২৯ লক্ষ টাকার বাজেট (WB State Budget 2026) পেশ করল রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta) বাজেট বক্তৃতায় উঠে এল একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ও আর্থিক সহায়তার ঘোষণা। আশাকর্মী, আইসিডিএস কর্মী, হোমগার্ড, প্রবীণ নাগরিক থেকে শুরু করে কলেজপড়ুয়া ছাত্রী— সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য একাধিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে।

বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি। নতুন প্রস্তাব অনুযায়ী তাঁদের মাসিক ভাতা বেড়ে হবে ৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন এই কর্মীরা। অবশেষে তাঁদের সেই দাবি পূরণের পথে এগোল সরকার।

হোমগার্ডদের জন্যও বড় সুখবর দিয়েছে রাজ্য। তাঁদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। সরকারের মতে, নিরাপত্তা ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি! পৈতৃক ভিটে সংরক্ষণের জন্য বড় বরাদ্দ অর্থমন্ত্রীর

শিক্ষাক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলেজে অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ আরও বাড়ানো এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচিকেও আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে শহরাঞ্চলে ৪০০টি ‘মা আহার’ কেন্দ্রের মাধ্যমে মাত্র ৫ টাকায় ডিম, মাছ ও সবজি-সহ পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে। বাজেটে আরও ২১০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণা করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক দরিদ্র ও অসহায় মানুষ এই পরিষেবার সুবিধা পান।

সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও বড় পদক্ষেপের প্রস্তাব রাখা হয়েছে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের আশা, এই সিদ্ধান্তে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন এবং তাঁদের আর্থিক নিরাপত্তা আরও মজবুত হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO