Wednesday, July 15, 2026
HomeScrollজেটে কল্পতরু বিজেপি সরকার, বেকারদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের
WB Budget 2026

জেটে কল্পতরু বিজেপি সরকার, বেকারদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

স্নাতক বেকাররা মাসে পাবেন ৩ হাজার টাকা, অন্যান্যরা পাবেন ২ হাজার

কলকাতা: রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্বশিক্ষকদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। সিভিক ভলান্টিয়ার, হোমগার্ডদের বেতন বেড়েছে এবং মিড-ডে মিলের রাঁধুনিদের ভাতা বেড়েছে। এছাড়া প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়ানো হয়েছে। যুবকদের জন্য আসছে ‘ভরসা কর্মসূচি’। এমনকি শিপ্ল ও পরিবহণের ঢেলে বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর অনেক প্রত্যাশা ছিল। বাজেট পেশের পর সাময়িক হাসি রাজ্যবাসীর মুখে। বাজেটেই (WB Budget 2026) কল্পতরু বিজেপি সরকার।

বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। পালাবদলের পর চাকরিপ্রার্থীদের মনেই প্রশ্ন ছিল আর কি মিলবে না বেকার ভাতা? বাজেটে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, চালু করা হচ্ছে ‘ভরসা’ প্রকল্প। এতে স্নাতক বেকাররা মাসে পাবেন ৩ হাজার টাকা। অন্যান্যরা পাবেন ২ হাজার টাকা। তবে এক্ষেত্রে শর্ত হল, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। পরিবারের আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। অন্য কোনও সামাজিক প্রকল্পের আওতাভুক্ত হলে মিলবে না টাকা। অক্টোবর থেকে এই প্রকল্প চালু হবে। শীঘ্রই আবেদনের পদ্ধতি স্পষ্ট করা হবে।

আরও পড়ুন:রাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয়, নয়া স্টেডিয়াম উত্তরবঙ্গে বাজেটে ক্রীড়াক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে এবং পাশে দাঁড়াতে একটি সম্পূর্ণ নতুন ফ্ল্যাগশিপ কর্মসূচি আনার কথা ঘোষণা করল রাজ্য সরকার। আগামী অক্টোবর মাস থেকে রাজ্যজুড়ে চালু হতে চলেছে ‘ভরসা কর্মসূচি’। সরকারি ও সরকার পোষিত কলেজ পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এককালীন আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জানালেন, এই খাতে পড়ুয়ারা পাবেন ৩০ হাজার টাকা। এছাড়া পড়ুয়াদের জন্য একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অর্থমন্ত্রী এদিন ঘোষণা করলেন, রাজ্যের তরফে চালু করা হবে থ্রি ডি অ্যানিমেনশন কোর্স। তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য বরাদ্দ করা হচ্ছে ২১০০ কোটি টাকা। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে ৫০ কোটি টাকা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot