Wednesday, July 15, 2026
HomeScrollবাংলায় ধর্মীয় পর্যটন নিয়ে বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026

বাংলায় ধর্মীয় পর্যটন নিয়ে বড় ঘোষণা বাজেটে

বেঙ্গল শক্তিপীঠ সার্কিট নির্মাণ করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

ওয়েব ডেস্ক : রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget 2026) ধর্মীয় পর্যটনের (Religious Tourism) উপর গুরুত্ব দিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। তীর্থযাত্রা ও ধর্মীয় পর্যটনকে আরও সহজ করে তুলতে বেঙ্গল শক্তিপীঠ সার্কি নির্মাণের প্রস্তাব করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)।

মূলত, বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে ধর্মীয় পর্যটনের ব্যাপক উন্নতি দেখা গিয়েছে। এবার বাংলাতেও এই ধরনের পর্যটনে ঢালাও বরাদ্দর কথা ভাবছে রাজ্য সরকার। এদিন অর্থমন্ত্রী বলে, “পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শক্তিপীঠগুলিকে কেন্দ্রকে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে।” একটি ক্লাস্টার্ড হাব অ্যান্ড স্পোক পদ্ধতির মাধ্যমে আধ্যাত্মিক পর্যটনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে।

আরও খবর : মদের দোকান নিয়ে কড়াকড়ি! কী জানালেন অর্থমন্ত্রী?

স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) বলেন, রাজ্যের বিভিন্ন জেলার মন্দিরগুলিকে একত্রিত করে পর্যটন কর্মসূচি তৈরি করা হবে। অন্তর্ভুক্ত করা হবে ভ্রামরীদেবী, নন্দিকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা ও কঙ্কালীতলাকে। এছাড়া শ্রীচৈতন্য দেবকে শ্রদ্ধা জানাতে তীর্থযাত্রা সার্কিট গড়ার কথা ঘোষণা করা হয় বাজেটে (Budget)।

মায়াপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়া তোলার জন্য ৩ বছরে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে (Budget)। অন্যদিকে পুরী ও দেওঘরে তীর্থযাত্রীদের থাকার জন্য পিপিপি মডেলে থাকার ব্যবস্থা করার কথা জানানো হয়েছে বাজেটে। এদিন বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, রাজ্যের এই বাজেটে ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের গরিমা ও প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ, সংস্কৃতির পুনরুদ্ধার, শিল্প ও কৃষিকেও প্রাধান্য দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot