Saturday, July 18, 2026
HomeScrollবার্ধক্য ও বিধবা ভাতায় বাড়ল ৫০০ টাকা
West Bengal Budget 2026

বার্ধক্য ও বিধবা ভাতায় বাড়ল ৫০০ টাকা

বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বাড়ানোর ঘোষণা

কলকাতা: রাজ্য বাজেট ২০২৬-এ (State Budget 2026) সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে।

নতুন সরকারের আমলে এই ভাতাগুলির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল। সেই আবহেই অর্থমন্ত্রীর এই ঘোষণা লক্ষাধিক উপভোক্তার জন্য স্বস্তির বার্তা হিসেবে ধরা হচ্ছে। এদিন অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে অক্টোবর মাস থেকে ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প চালু করা হবে।

আরও পড়ুন: বন্যা মোকাবিলায় বড় পদক্ষেপ! বাংলা-বিহারে গঙ্গা ড্রেজিংয়ের ঘোষণা রাজ্য বাজেটে

প্রকল্পের আওতায় স্নাতক বেকারদের মাসিক ৩,০০০ টাকা, অন্যান্য যোগ্য বেকারদের মাসিক ২,০০০ টাকাভাতা দেওয়া হবে।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সি শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে এবং তিনি অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন না।

সরকারের মতে, একদিকে যেমন প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের আর্থিক সুরক্ষা জোরদার হবে, অন্যদিকে বেকার যুবসমাজের জন্যও অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot