Tuesday, March 3, 2026
HomeScrollআরজি করে প্রতিবাদে ‘মিসড কল’ আন্দোলনের ডাক জুনিয়র চিকিৎসকদের

আরজি করে প্রতিবাদে ‘মিসড কল’ আন্দোলনের ডাক জুনিয়র চিকিৎসকদের

কলকাতা: অভয়ার বিচারের দাবিতে আরও একবার সাধারণ মানুষকে পাশে থাকার আর্জি জানিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। নতুন বছরের শুরুতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁরা জানিয়েছেন, ১৮০০-১২১২-৯১৬ এই নম্বরে মিসড কল দিয়ে আন্দোলনে শামিল হন আমজনতা।স

সোশ্যাল মিডিয়ার পোস্টে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ৯০ দিন গ্রেফতার করে রাখার পরও কেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? প্রশ্ন উঠছে নানা মহলে।

আরও পড়ুন:

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট নাইট শিফট ছিল আরজি করের ওই তরুণী চিকিৎসকের। ঘটনার দিন রাতে পরিবারের সঙ্গেও কথা হয়েছিল তাঁর। কিন্তু সকালে হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে।

ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। জল গড়ায় হাইকোর্টে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার পায় সিবিআই। পরবর্তীতে আরজি করের আর্থিক তছরূপের দুর্নীতির অভিযোগেরও তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলা চলছে সুপ্রিমকোর্টেও। সুবিচারের দাবিতে আন্দোলনে রাজপথে চিকিৎসকরাও। চলেছে কর্মবিরতি, অনশন, ধরনা, রাত দখল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এখনও এই ঘটনায় নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।  কী করছে সিবিআই? এ নিয়ে তরজা তুঙ্গে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos