Thursday, May 14, 2026
HomeScrollআনন্দপুরের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা
Narendra Modi

আনন্দপুরের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা

আনন্দপুর কাণ্ডে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মোদির

নয়াদিল্লি: আনন্দপুর (Anandapur) অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি। শুক্রবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানান, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা। সেই সঙ্গে মৃতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন মোদি। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে রাজ্য বিজেপি।

শুক্রবার মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও দু:খজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এএরপরই প্রধানমন্ত্রী লেখেন, “মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে। আর জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রত্যেক মৃতের পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে।প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “নরেন্দ্র মোদিজিকে আমি হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন: ‘আরও সতর্ক থাকা উচিত ছিল’, প্রশাসনকে নিশানা রাজ্যপালের

আনন্দপুরের নাজিরাবাদের ডেকরেটারের গোডাউন ও মোমো কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত ২৭ জন নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার বারুইপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আনন্দপুরে ২৭ জনের নামে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হয়েছে ২১টি দেহাংশ। তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কত, তা বলা যাচ্ছে না। নিহতদের শনাক্ত করতে দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-তে পাঠানো হয়েছে।ঘটনাস্থলে এখনও চলছে দেহাংশ খোঁজার কাজ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto