Monday, March 30, 2026
HomeScrollসৌরভ একদিন আইসিসি প্রেসিডেন্ট হবেই! বললেন মমতা
Mamata Banerjee

সৌরভ একদিন আইসিসি প্রেসিডেন্ট হবেই! বললেন মমতা

আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? কী বললেন মমতা

ওয়েব ডেস্ক : শনিবার ইডেনে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এই মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ঝুলন গোস্বামী-সহ বিশিষ্টজনেরা। এদিন ওই মঞ্চ থেকেই সৌরভকে নিয়ে বড় মন্তব্য করলেন মমতা। তিনি জানান, সৌরভ একদিন আইসিসি প্রেসিডেন্ট হবেই।

মমতা বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly দীর্ঘদিন ভারতের অধিনায়ক ছিলেন। সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দঃখ পাবে। আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? সেটা হলেন সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায়। যাই হোক, আজকে হয়তো হতে পারেনি। কিন্তু, বিশ্বাস করো ও হব্বেই হবে। ওঁকে আটকানো এত সহজ নয়’

আরও খবর : রিচা ঘোষকে বঙ্গভূষণ, ডিএসপি পদে নিয়োগ রাজ্য সরকারের

প্রসঙ্গত, ২০২২ সালে বিসিসিআই সভাপতি পদ ছেড়েছেন সৌরভ। তার পরেই তিনি আইসিসি সভাপতি হতে পারতেন। কিন্তু তা আর হয়নি। বিসিসিআই সম্মতি না দেওয়ার কারণে আইসিসি-র চেয়ারম্যান পদে লড়তেই পারেননি বাংলার মহারাজ। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। সেই আক্ষেপ এখনও যায়নি মমতা। তা আজ তাঁর কথাতেই স্পষ্ট হল।

এদিন রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে সিএবির তরফে তাঁকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাটও উপহার দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাঁকে নিয়োগ করা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, বিশ্বকাপে সব চেয়ে বেশি ছয় এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছয় হাঁকিয়েছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন তিনি। শেষে বিশ্বকাপও জয় করেছে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot