Saturday, June 27, 2026
HomeScrollতারাতলা-কাণ্ডের পর কড়া নজরদারি, নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন খতিয়ে দেখতে বিশেষ টিম গড়ছে...
Building Audit

তারাতলা-কাণ্ডের পর কড়া নজরদারি, নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন খতিয়ে দেখতে বিশেষ টিম গড়ছে কলকাতা পুরসভা

প্রতিটি বরোতে অন্তত একটি এবং প্রয়োজনে সর্বাধিক তিনটি টিম কাজ করবে

কলকাতা: তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনার পর শহরের নির্মাণ নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা (Kolkata Corporation)। পাঁচতলার বেশি উঁচু নির্মীয়মাণ বহুতল ও বাণিজ্যিক ভবনগুলি সরেজমিনে খতিয়ে দেখতে বরোভিত্তিক বিশেষ পরিদর্শক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বরোতে অন্তত একটি এবং প্রয়োজনে সর্বাধিক তিনটি টিম কাজ করবে।

পুরসভা সূত্রের খবর, পরিদর্শক দলে কলকাতা পুরসভার পাশাপাশি কেএমডিএ, পুলিশ, পূর্ত, দমকল এবং সিভিল ডিফেন্স দফতরের প্রতিনিধিরা থাকবেন। যৌথভাবে তাঁরা নির্মাণস্থল পরিদর্শন করে নিরাপত্তা, অনুমোদিত বিল্ডিং প্ল্যান, স্ট্রাকচারাল ডিজ়াইন এবং নির্মাণসামগ্রীর গুণমান খতিয়ে দেখবেন। এই পরিদর্শনের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: সাধারণ মানুষের অভিযোগ শুনবেন পুরমন্ত্রী, ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ কর্মসূচি

মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩১ জুলাই পর্যন্ত কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলিকে ছাড় দেওয়া হয়েছে। পরিদর্শক দলের রিপোর্ট সন্তোষজনক হলে সংশ্লিষ্ট প্রকল্পকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হবে। তারপরই ফের নির্মাণকাজ শুরু করা যাবে।

প্রশাসন সূত্রে খবর, কলকাতার পাশাপাশি রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা এবং বারুইপুর পুরসভাতেও পর্যায়ক্রমে সমীক্ষা শুরু হবে। একই পথে হাঁটছে হাওড়া পুরসভাও। আগামী সোমবার বিশেষ বৈঠকের পর সেখানেও নির্মীয়মাণ বহুতলগুলির নিরাপত্তা পর্যালোচনার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO