HomeScrollনতুন চার মামলায় গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে সুমিত, দ্রুত শুনানির আর্জি
Sumit roy case

নতুন চার মামলায় গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে সুমিত, দ্রুত শুনানির আর্জি

সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তির পর ফের আদালতের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

ওয়েব ডেস্ক : জমি-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর সাময়িক স্বস্তি মিললেও নতুন চার মামলায় গ্রেফতারের আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। সেই মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) করা আবেদনের দ্রুত শুনানি চাইলেন তিনি। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী।

সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, গত ৭ অগস্ট রক্ষাকবচের আবেদনের শুনানি হয়নি। তাঁর দাবি, সুমিত তদন্তে সহযোগিতা করছেন। তাই নতুন মামলাগুলিতে আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হোক। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

আরও খবর : পুজোর আগেই পথে ৫০০ সরকারি বাস, কলকাতাতেও নতুন বাসের পরিকল্পনা

দীর্ঘদিন সুমিতের (Sumit Roy) কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল। পরে আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

হাই কোর্টে স্বস্তি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। জমি-দুর্নীতি মামলায় সেখান থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর শনিবার সিআইডি দফতরে হাজিরা দেন তিনি। রবিবারের পর সোমবারও হাজিরা দিয়েছেন সুমিত। এবার নতুন চার মামলায় হাই কোর্ট কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর।

[youtube-feed feed=1]
Read More

Latest News