Wednesday, May 13, 2026
HomeScrollআমরা স্বাধীনতা পেলাম, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari

আমরা স্বাধীনতা পেলাম, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

এবার থেকে শাসনব্যবস্থায় কোনও গোপনীয়তা থাকবে না, স্পষ্ট বার্তা শুভেন্দুর

কলকাতা: বিধানসভায় শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ ১৫২ জন বিধায়ক শপথগ্রহণ করেছেন।এদিন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় উপস্থিত হন তিনি। আর বিধায়ক হিসেবে শপথগ্রহণ পর্ব মিটতেই দলের এবং বিধায়কদের উদ্দেশে একগুচ্ছ বার্তা দেন। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, এবার থেকে শাসনব্যবস্থায় কোনও গোপনীয়তা থাকবে না এবং সরকার পরিচালিত হবে সরাসরি জনগণের স্বার্থে। শুভেন্দু অধিকারীর ঘরে একে একে প্রবেশ করতে দেখা যায় হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান এবং সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের মতো নেতাদের। সেই প্রসঙ্গেই বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে এসেছে। তাঁরা আমাকে বলেছে স্বাধীনতা পেলাম।”এদিন বিধানসভা ভবনে প্রবেশ করার পর সবথেকে বড় চমক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে একাধিক তৃণমূল বিধায়কের উপস্থিতি। সৌজন্যের কারণেই হোক বা ‘অন্য’ কারণেই হোক, এদিন শুভেন্দুর ঘরে যান হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস, রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামানেরা। এরপরই তৃণমূল বিধায়কদের নিয়ে শোরগোল ফেলে দেওয়া মন্তব্য় করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, দীর্ঘদিনের এক রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটিয়ে এখন এক মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে। এখন থেকে সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখাই হবে এই নতুন প্রশাসনের প্রধান কাজ।

আরও পড়ুন: বিধানসভার মধ্যাহ্নভোজে মাছ-ভাত! উদ্যোক্তা প্রোটেম স্পিকার তাপস

সাধারণ মানুষ যেভাবে তাঁদের ওপর ভরসা করে দায়িত্ব দিয়েছেন, সেই মর্যাদা রক্ষা করতে হবে। শুভেন্দুর কথায়, ”এবার থেকে বিধানসভায় কোনও কিছু গোপন থাকবে না। জনগণের দ্বারা, জনগণের সরকার দেখবে সাধারণ মানুষ।” নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকে জয়ী হন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ম অনুযায়ী, দুটি আসনে বিধায়ক হিসেবে থাকা যায় না। একটি আসন থেকে ইস্তফা দিতে হত।বুধবার নন্দীগ্রাম আসন ছেড়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু। এক্ষেত্রে তিনি ভবানীপুরকে বেছে নেওয়ায় নন্দীগ্রাম আসনে উপনির্বাচন হবে। বিজয় মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বিজয় মিছিল করবেন না। তবে আজ সন্ধ্যে ৫টা থেকে ৭টা পর্যন্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে ভবানীপুরে থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। অনিচ্ছুকদের গায়ে আবির দেওয়া হবে না বা ফুল ছোড়া হবে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto