Sunday, June 14, 2026
HomeBig newsবাড়ছে বার্ধক্য ভাতার পরিমাণ, বাড়বে প্রতিবন্ধী ভাতাও! কবে থেকে পাবেন?
Old Age Allowance

বাড়ছে বার্ধক্য ভাতার পরিমাণ, বাড়বে প্রতিবন্ধী ভাতাও! কবে থেকে পাবেন?

ক্ষমতায় আসতে না আসতেই একাধিক বড় পদক্ষেপ গ্রহণ শুভেন্দু অধিকারীর সরকারের

ওয়েবডেস্ক- ক্ষমতায় আসতে না আসতেই একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার (Shuvendu Adhikari) । আয়ুষ্মান ভারত থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের চালুর ঘোষণা করার পাশাপাশি আরও বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। বাড়ছে বার্ধক্য ভাতার (Old Age Allowance) পরিমাণ। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে খবর, বার্ধক্য ভাতার পরিমাণ ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে দেওয়া হবে। সেইসঙ্গে রাজ্যে প্রতিবন্ধীদের ভাতাও (Disability Allowance)  বৃদ্ধি পাবে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।

সরকারের তরফে শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানা গেছে। রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্বতন সরকারের আমলে মহিলারা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অধীনে এক হাজার ভোটের আগে বাজেটে সেই অর্থের পরিমাণ বাড়িয়ে করা হয় ১৫০০ টাকা তপশিলি জন-জাতির মহিলারা পাবেন ১৭০০ টাকা। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এখন বিজেপি।

আরও পড়ুন-  আমরা স্বাধীনতা পেলাম, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

ভোটের আগেই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোট আসতেই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের অধীনে ৩০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চালু থাকা কোনও সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

১ জুন থেকেই ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর টাকা রাজ্যবাসী পেয়ে যাবেন বলে জানায় বিজেপি সরকার। বাংলা বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াল সরকার। বাড়ানো হচ্ছে বার্ধক্য ভাতার পরিমাণ। রাজ্যের নারী, শিশুকল্যাণ দফতরের মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর দফতরই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রেই আগে মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। এ বার তা বাড়িয়ে ২০০০  টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d