Wednesday, June 17, 2026
HomeScrollক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নিয়ে ফের অভিযোগ, ঢুকতে বাধা শশী পাঁজাকে
Khudiram Anushilan Kendra Strong Room

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নিয়ে ফের অভিযোগ, ঢুকতে বাধা শশী পাঁজাকে

৮টি ব্যালট বক্স সিসিটিভিহীন রুমে ঢোকানোর অভিযোগ তৃণমূলের

কলকাতা: বৃহস্পতিবার রাতে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। শনিবার ফের উত্তেজনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra Strong room)। আজ ভোর চারটে নাগাদ ব্যালট বোঝাই ৮টি বক্স (Ballot box) আসে সেখানে। অভিযোগ, এমন একটি রুমে সেই বাক্সগুলি নিয়ে যাওয়া হয়, যেখানে কোনও সিসিটিভি (CCTV) নেই। সকালে সেখানে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফের যান শশী পাঁজা (Shashi Panja)। শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

শনিবার সকাল ১১টা নাগাদ শশীকে দেখা যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে হেঁটে যেতে। সেখানেই প্রথমে তাঁকে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে তাঁকে ঢুকতে দেওয়া হয়। কারচুপির অভিযোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছিল রাতারাতি নিরাপত্তাব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা কেন্দ্র (Khudiram anushilan kendra guardrail)। অপ্রয়োজনীয় কোনও ব্যক্তি যাতে ঢুকতে না পারে, কড়া হাতে নিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনী। সেখানেই ফের উত্তেজনা ছড়ানোর খবর এল।এদিকে, ফের নতুন করে অভিযোগ উঠেছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এমন একটি ঘরে ৮টি ইভিএম রাখা হয়েছে, যা সিসিটিভি নজরদারির মধ্যে পড়ে না। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে।অভিযোগ জানিয়ে সিসিটিভি নজরদারি স্ক্রিনের একটি ছবিও শেয়ার করেছে তৃণমূল। একটি ভিডিও প্রকাশ্যে এনেছে তারা। দলের দাবি, তারা অভিযোগ জানালেও তাদের আপত্তি ধোপে টেকেনি।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর হাতে ‘আটক’ ভোটার

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO