Sunday, March 29, 2026
HomeScrollপ্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দুই গোষ্ঠীর সংঘর্ষ! মঞ্চ ছাড়লেন পটা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দুই গোষ্ঠীর সংঘর্ষ! মঞ্চ ছাড়লেন পটা

কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Clash in Presidency University) আইসি ছাত্র সংগঠনের বার্ষিক ফেস্ট চলাকালীন এসএফআইয়ের বিরুদ্ধে (Presidency University Chaos Fest)ঝামেলার অভিযোগ। সঙ্গীতানুষ্ঠানে ছাত্রীর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে, তার জেরে বাতিল করতে হল অনুষ্ঠান। অভিযোগ, বহিরাগতদের অভব্যতার শিকার হয়েছেন এক ছাত্রী। আর তা ঘিরে আইসি এবং এসএফআই-এর ঝামেলা বেঁধে যায়। অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তার জেরে ছাত্র সংগঠনের বার্ষিক ফেস্ট বাতিল হয়ে গেল। মঞ্চে উঠতে পারলেন না সঙ্গীতশিল্পীরা। শুক্রবার রাতে এই ঘটনার রেশ রইল শনিবারও।

শুক্রবার একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্যাম্পাসে ‘আইকন’ নামে একটি অনুষ্ঠান চলছিল। যেখানে সংগীতশিল্পী পটা গান গাওয়ার জন্য উপস্থিত ছিলেন। কিন্তু এসএফআই বিরুদ্ধে অনুষ্ঠানে ব্যাপক ঝামেলা করার অভিযোগ। যাতে অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিয়ে ফিরে যান সংগীতশিল্পী পটা এমনটাই অভিযোগ। আইসি এবং এসএফআইয়ের মধ্যে অশান্তির একাধিক ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বেশ কয়েক জন পোস্ট করেও অনুষ্ঠানে ঝামেলার কথা তুলে ধরেন। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে শোরগোল পড়ে যায় প্রেসিডেন্সিতে।

আরও পড়ুন: বালেশ্বরে দুর্ঘটনার কবলে নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস

অভিযোগ, আয়োজকদের মধ্যেকার এক প্রাক্তনী অনুষ্ঠান চলাকালীন দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধাক্কা মারেন। অন্যদিকে এসএফআইয়ের অভিযোগ, আইসি বহিরাগতদের ঢুকিয়ে ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাধিয়েছে। ক্যাম্পাসে পড়ুয়াদের সঙ্গে অভব্য আচরণ করেছে। বিজেপি ও টিএমসিআর মদতে ক্যাম্পাসে ধর্মীয় ও বিদ্বেষমূলক আচরণ করেছে। এসএফআইয়ের আরও অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন সেখানেও ঝামেলা করেছে আইসি। এ বিষয় নিয়ে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরবর্তীতে কর্তৃপক্ষ পড়ুয়াদের ক্যাম্পাস খালি করে দিতে বলে এবং পরবর্তীতে ক্যাম্পাস খালি করে দেওয়া হয়।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot