HomeScrollপুজোর আগেই ১১ হাজার পুলিশকর্মী নিয়োগপত্র তুলে দেওয়া হল
West Bengal Police Recruitment

পুজোর আগেই ১১ হাজার পুলিশকর্মী নিয়োগপত্র তুলে দেওয়া হল

পুজোর আগে ১১ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র, কলকাতা পুলিশের ৩০০ সাব-ইনস্পেক্টরও নির্বাচিত

ওয়েব ডেস্ক : পুজোর আগেই ১১ হাজার পুলিশকর্মীর (Police) হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই মঞ্চ থেকে আগামী দিনে আরও ৯ হাজার কর্মী নিয়োগের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ দিনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের জন্য ৩০০ জন সাব-ইনস্পেক্টর নির্বাচিত হওয়ার কথাও সামনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ওবিসি সংক্রান্ত জটিলতা কাটার পর নতুন করে নিয়োগের পথ প্রশস্ত হয়েছে। রাজ্যে পুলিশে নিয়োগের প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরও খবর :  দিল্লির পর এবার কলকাতা, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে পথে নামার ডাক কালীঘাট তৃণমূলের

দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার বিষয়টি উল্লেখ করে পুলিশ প্রশাসনে স্বচ্ছতা আনার বার্তাও দেন শুভেন্দু অধিকারী। গোটা পুলিশ ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার উপর জোর দেন তিনি। পাশাপাশি, রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। পুলিশবাহিনীর সংখ্যা নিয়ে বলতে গিয়ে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টানেন শুভেন্দু। তাঁর দাবি, একসময় পুলিশকর্মীর সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশকেও ছাপিয়ে যাবে বাংলা।

[youtube-feed feed=1]
Read More

Latest News