Saturday, August 8, 2026
HomeScrollযৌথ পরিবারের রেশন কার্ড বাতিলে ক্ষোভ ডিলারদের, খাদ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি
West Bengal Ration Card

যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলে ক্ষোভ ডিলারদের, খাদ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের দ্বারস্থ হল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন

কলকাতা: ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) সংক্রান্ত একাধিক সমস্যার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের দ্বারস্থ হল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের জেরে বহু প্রকৃত উপভোক্তা খাদ্য নিরাপত্তার আওতার বাইরে চলে যাচ্ছেন বলে দাবি জানিয়ে খাদ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে সংগঠন।

ফেডারেশনের অভিযোগ, ডিজিটাল রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় অধিকাংশ উপভোক্তাকে যৌথ পরিবারের সদস্য হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিবারগুলির অনেকই এখন পৃথক বা ‘নিউক্লিয়ার’ পরিবারে পরিণত হয়েছে। বাস্তবে আলাদা থাকলেও সরকারি নথিতে এখনও তাঁরা একই পরিবারের সদস্য হিসেবে রয়ে গিয়েছেন।

হাওড়ায় আমুলের দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন আজ – KolkataTV

সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে পরিবার বিভাজনের প্রক্রিয়া কার্যত বন্ধ বা সীমিত থাকায় ফর্ম-১৪ কিংবা অনলাইন হাউজহোল্ড ডিভিশনের মাধ্যমে নতুন করে পৃথক রেশন কার্ড তৈরির সুযোগ পাচ্ছেন না সাধারণ মানুষ। এর ফলেই স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ায় পুরো যৌথ পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ডিলারদের অভিযোগ, কোনও যৌথ পরিবারের একজন সদস্য আর্থিকভাবে সচ্ছল হওয়ায় তাঁর রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে একই প্রোফাইলে থাকা অন্য দরিদ্র ও যোগ্য সদস্যদের কার্ডও বাতিল হয়ে যাচ্ছে। ফলে বহু প্রকৃত উপভোক্তা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে রেশন দোকানগুলিতেও। কার্ড বাতিল হওয়া গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে ডিলারদের।

এই পরিস্থিতিতে খাদ্য দপ্তরের কাছে তিন দফা দাবি জানিয়েছে ফেডারেশন। তাদের দাবি, অনলাইন ও অফলাইনে পরিবার বিভাজনের প্রক্রিয়া দ্রুত চালু করতে হবে, যৌথ প্রোফাইলের ভিত্তিতে কার্ড বাতিলের বর্তমান পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে এবং ভুলবশত বাতিল হওয়া রেশন কার্ডগুলি দ্রুত পুনর্বহাল করতে হবে। তবে এই অভিযোগগুলি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে খাদ্য দপ্তরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor