Saturday, August 8, 2026
HomeScrollহাওড়ায় আমুলের দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন আজ
Amul

হাওড়ায় আমুলের দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

দুগ্ধশিল্পে নতুন সম্ভাবনা ও কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন অমিত শাহ

কলকাতা: পশ্চিমবঙ্গে দুগ্ধশিল্পে (Milk Priduction) বড় বিনিয়োগের পথে আরও এক ধাপ এগোতে চলেছে আমুল (Amul)। রবিবার হাওড়ার সালকিয়া ফুড পার্কে গড়ে উঠতে চলা সংস্থার নতুন দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ প্রশাসন ও শিল্পমহলের বিশিষ্টদের।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগে নির্মিত হতে চলা এই প্রকল্পে প্রতিদিন প্রায় ১০ লক্ষ কেজি দই, লস্যি, সরবৎ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রগুলির অন্যতম হতে পারে বলেই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: ডিউটিতে কানে হেডফোন-ইয়ারফোন নয়, পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের

রাজ্যে নতুন সরকারের শিল্পবান্ধব অবস্থানের মধ্যেই একের পর এক বড় বিনিয়োগের ঘোষণা এসেছে। সম্প্রতি বিভিন্ন শিল্পগোষ্ঠীর নতুন প্রকল্পের পর এবার আমুলের এই ডেয়ারি প্ল্যান্ট সেই তালিকায় নতুন সংযোজন। শিল্পমহলের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পের পরিকাঠামো যেমন আরও শক্তিশালী হবে, তেমনই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

বর্তমানে পশ্চিমবঙ্গে আমুলের দৈনিক বিপণনের পরিমাণ প্রায় ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য। নতুন উৎপাদন কেন্দ্র চালু হলে উৎপাদন ও সরবরাহের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে সংস্থার আশা। পাশাপাশি ভবিষ্যতে উত্তরবঙ্গেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও সূত্রের খবর। সব মিলিয়ে হাওড়ার এই প্রকল্পকে রাজ্যের শিল্পোন্নয়ন এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor