Sunday, August 9, 2026
HomeScrollফের করোনার হানা বাংলায়, গড়িয়ার ১০ বছরের বালক ভর্তি বেসরকারি হাসপাতালে
Covid Infected

ফের করোনার হানা বাংলায়, গড়িয়ার ১০ বছরের বালক ভর্তি বেসরকারি হাসপাতালে

আইসিইউতে চলছে চিকিৎসা

ওয়েব ডেস্ক: ফের করোনা (Covid-19) সংক্রমণের খবর ঘিরে উদ্বেগ ছড়াল রাজ্যে। দক্ষিণ কলকাতার গড়িয়ার (Garia) এক ১০ বছরের বালক কোভিড আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় সোয়াব পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পরই শিশুটিকে আইসিইউ-র আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিল ওই বালক। প্রথমে সাধারণ জ্বর ও সর্দি-কাশি মনে হলেও পরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। পরীক্ষা করে জানা যায়, তার শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের উপস্থিতি রয়েছে। এক্স-রে পরীক্ষায় ডান ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণও ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ডিউটিতে কানে হেডফোন-ইয়ারফোন নয়, পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের

শিশু বিশেষজ্ঞদের মতে, বর্তমানে শিশুদের মধ্যে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ দেখা গেলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে দীর্ঘস্থায়ী জ্বর, শ্বাসকষ্ট বা শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আক্রান্ত শিশুর মাকেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরও কোভিড পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

চিকিৎসকদের বক্তব্য, করোনা ভাইরাসের সংক্রমণ এখনও রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গ মৃদু। বর্তমানে বড় কোনও সংক্রমণের ঢেউয়ের আশঙ্কা করছেন না বিশেষজ্ঞরা। তবে শিশু, বয়স্ক এবং কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মত তাঁদের।

দেশের কয়েকটি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের খবর সামনে আসায় স্বাস্থ্য মহলে নজরদারি বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গেও এই ঘটনার পর পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজন হলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor