Saturday, August 8, 2026
HomeScrollডিউটিতে কানে হেডফোন-ইয়ারফোন নয়, পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের
Kolkata Police

ডিউটিতে কানে হেডফোন-ইয়ারফোন নয়, পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের

পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে

কলকাতা: কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীদের হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না। এমনই কড়া নির্দেশ জারি করল লালবাজার (Laalbazaar)। শনিবার রাতে কলকাতা পুলিশের (Kolkata Police) বিভিন্ন ইউনিটে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে (Police Guidelines)।

পুলিশ সূত্রে খবর, আগেই ডিউটির সময়ে অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে নজরদারিতে দেখা গিয়েছে, কর্তব্যরত অবস্থাতেই পুলিশের একাংশ মোবাইলে ভিডিও দেখছেন, গান শুনছেন বা কানে ইয়ারফোন লাগিয়ে রয়েছেন। এর ফলে আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা এবং জরুরি নির্দেশ বা সাধারণ মানুষের ডাকে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলেই মনে করছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: শীঘ্রই রান্নার গ্য়াসের সিলিন্ডার নিয়ে আসতে চলেছে বড় পরিবর্তন!

এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দর নির্দেশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করার সময়ে কোনও পুলিশকর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না। নিয়ম ভঙ্গ করলে বিভাগীয় পদক্ষেপ করা হবে।

নতুন রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বিভিন্ন স্তরে নজরদারি আরও কড়া করা হয়েছে এবং দায়িত্ব পালনে যাতে কোনও গাফিলতি না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সেই প্রেক্ষিতেই লালবাজারের এই নির্দেশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশের একাংশের মতে, দায়িত্ব পালনের সময় চারপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হেডফোন বা ইয়ারফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor