Saturday, August 8, 2026
HomeScrollশীঘ্রই রান্নার গ্য়াসের সিলিন্ডার নিয়ে আসতে চলেছে বড় পরিবর্তন!
LPG Cylinder

শীঘ্রই রান্নার গ্য়াসের সিলিন্ডার নিয়ে আসতে চলেছে বড় পরিবর্তন!

১৪.২ কেজির বদলে কি আসছে ১০ কেজির রান্নার গ্যাস?

কলকাতা: রান্নার গ্যাসের সিলিন্ডারে (Gas Cylinder) বড় পরিবর্তনের জল্পনা ছড়িয়েছে। প্রচলিত ১৪.২ কেজির লোহার সিলিন্ডারের পাশাপাশি বাজারে ১০ কেজির হালকা কম্পোজিট এলপিজি (LPG) সিলিন্ডার আসতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তেল বিপণন সংস্থাগুলির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সম্প্রতি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) প্রায় ১৪ লক্ষ ১০ কেজির টাইপ-৪ কম্পোজিট এলপিজি সিলিন্ডার তৈরির জন্য বড় অর্ডার দিয়েছে বলে খবর। সেই সূত্রেই নতুন ধরনের সিলিন্ডার বাজারে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই সিলিন্ডার উৎপাদনের কাজ শেষ হতে পারে।

আরও পড়ুন: কলকাতায় বাড়বে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গের চার জেলায় লাল সতর্কতা! কবে কাটবে দুর্যোগ?

কম্পোজিট সিলিন্ডারের সবচেয়ে বড় সুবিধা হল এর ওজন। প্রচলিত লোহার সিলিন্ডারের তুলনায় এটি অনেক হালকা হওয়ায় বহন করা সহজ। ফলে প্রবীণ নাগরিক, মহিলা বা একা বসবাসকারী ব্যক্তিদের জন্য এটি ব্যবহার করা অনেক সুবিধাজনক হতে পারে। পাশাপাশি স্বচ্ছ কাঠামোর কারণে সিলিন্ডারের ভিতরে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে, তা সহজেই দেখা যায়।

প্রাথমিকভাবে ছোট পরিবার, ছাত্রছাত্রী, ভাড়াটিয়া, একা বসবাসকারী ব্যক্তি, ছোট দোকান বা ফুড স্টলের মতো গ্রাহকদের কথা মাথায় রেখেই এই ১০ কেজির সিলিন্ডার আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এ দিকে বেঙ্গালুরুতে পরীক্ষামূলক ভাবে অ্যাপভিত্তিক দ্রুত গ্যাস সরবরাহ পরিষেবাও শুরু হয়েছে। ইনস্টামার্টের মাধ্যমে HP Navya ১০ কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডার এবং ৫ কেজির মেটাল সিলিন্ডার অর্ডার করলে অল্প সময়ের মধ্যেই গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই পরিষেবা দেশের আরও শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডার সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে বা তার পরিবর্তে ১০ কেজির সিলিন্ডার বাধ্যতামূলক করা হচ্ছে—এমন কোনও সরকারি বা সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor