Monday, March 16, 2026
HomeScroll২৬-র নির্বাচনের আগে কি বার্তা দেবেন অমিত শাহ?

২৬-র নির্বাচনের আগে কি বার্তা দেবেন অমিত শাহ?

কলকাতা: ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবারই কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহরের পাঁচতারা হোটেলেই রাত্রীবাস অমিত শাহ-র। রবিবার ঠাসা কর্মসূচী রয়েছে শাহ-র। সরকারি অনুষ্ঠানের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indor Stadium) রয়েছে কর্মী সম্মেলন। ইতিমধ্যেই সেখানে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে গোটা চত্বর। তবে রবিবার নেতাজি ইন্ডোর থেকে কি বার্তা দেন অমিত শাহ, সেদিকেই তাঁকিয়ে রয়েছে সকলে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উত্তরবঙ্গ সফরের দুদিনের মাথায় ফের দক্ষিণবঙ্গে অমিত শাহ। দলীয় কর্মীদের নিয়ে রবিবার সভা করবেন শাহ। ২০২৬ –র বিধানসভা নির্বাচনে বিজেপির স্ট্র্যটেজি (Strategy) কি হবে? কি রণকৌশল হবে, কি কি বিষয়গুলির উপর জোর দেওয়া হবে, তা রবিবারের কর্মীসভা থেকেই ঠিক করে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, ২৬-র নির্বাচনের আগে ব্লু-প্রিন্ট (Blue Print) বা রূপরেখা রবিবারের কর্মীসভা থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে এঁকে দিয়ে যাবেন শাহ (Amit Shah) । প্রধানমন্ত্রী একবছর আগেই কীভাবে কর্মীদের কাজ করতে হবে, তা কার্যত বেধে দিয়ে গিয়েছেন। এবার রবিবার অমিত শাহ নির্বাচনের আগে আর কি বার্তা দেন , সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন: রাজারহাটে CFSL-র উদ্বোধন করলেন অমিত শাহ

ভোটের আগে অমিত শাহ-র বঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির টালমাটাল পরিস্থিতি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে দুই হেভিওয়েট নেতার বঙ্গ সফরে কিছুটা হলেও অক্সিজেন পেতে পারে রাজ্য বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88