Friday, July 3, 2026
HomeScrollকারা কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার! বিস্তারিত জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
Annapurna Bhandar

কারা কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার! বিস্তারিত জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

নতুনদের জন্য পোর্টাল তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar Scheme) নিয়ে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জানানো হয়েছে, ১ জুন মহিলাদের ব্যাঙ্কে এই টাকা ঢুকে যাবে। সঙ্গে তিনি জানিয়েছেন, নতুনদের জন্য পোর্টাল তৈরি করা হবে।

এদিন সাংবাদিক বৈঠক করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখান থেকে তিনি আরও জানিয়েছেন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১ জুন থেকে এটি চালু হবে। শীঘ্রই প্রতিশ্রুতি মতো প্রতি মাসে ৩০০০ টাকা মিলবে।

আরও খবর : কসাইখানাগুলোতে ‘সুপ্রিম’ নির্দেশ কার্যকরের দাবি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এদিন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী আরও বলেছেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) পেতেন তাঁদেরকে নতুন করে আবেদন করতে হবে না। তাঁদের নামে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া জানিয়েছেন, যারা এতদিন পাননি, তাঁদের জন্য শীঘ্রই পোর্টাল শুরু করা হবে। এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

মূলত, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির (BJP) সংকল্পপত্রে মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল। আর রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম কয়েকটি মন্ত্রিসভা বৈঠকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সরকার এগোচ্ছে বলে দাবি শাসক শিবিরের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet