Sunday, March 22, 2026
Homeশনি-রবিবার শিয়ালদহ-দমদম শাখায় ২৭ টি লোকাল বাতিল

শনি-রবিবার শিয়ালদহ-দমদম শাখায় ২৭ টি লোকাল বাতিল

কলকাতা: টানা দুদিন বাতিল থাকবে একাধিক লোকাল। শনি-রবিবার শিয়ালদহ-দমদম শাখায় (Sealdaha Dumdum Section) বাতিল থাকবে বহু ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ – দমদম সেকশনে ১০ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। যার জেরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। নিত্যযাত্রীদের জন্য চরম দুর্ভোগের আশঙ্কা।

পূর্ব রেল সূত্রে খবর, ২৮ জুন শনিবার রাত সোয়া ১০টা থেকে ২৯ জুন রবিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত, মোট ১০ ঘণ্টা, শিয়ালদহ ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। ফলে আপ ও ডাউন লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে পুরো সময়টা। শনি ও রবিবার শিয়ালদহ-দমদম শাখায় বাতিল মোট ২৭ টি ট্রেন। ২৮ জুন শনিবার বাতিল থাকবে ১৪টি লোকাল ট্রেন। আর ২৯ জুন রবিবার বাতিল থাকবে ১৩টি ট্রেন। বেশ কিছু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগে স্পেশাল ট্রেনও চালানো হবে। ফলে চরম ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রীরা। যে সব যাত্রীদের লোকাল ট্রেন একমাত্র ভরসা তাদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা।

আরও পড়ুন: বিপুল পরিমাণ হেরোইন পাচারের ছক বানচাল করল পলাশীপাড়া থানার পুলিশ

একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

শনিবারের বাতিল লোকাল

আপ শিয়ালদহ – গোবরডাঙ্গা আপ 33685 ও ডাউন 33686
ডাউন শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31838
আপ শিয়ালদহ – বারাসাত 33401, 33447 ও ডাউন 33402, 33436
আপ শিয়ালদহ – দত্তপুকুর 33621 ও ডাউন 33628
ডাউন বারাকপুর – শিয়ালদহ 31236
আপ দমদম – বারাকপুর 33231 ও ডাউন 33232
আপ দমদম – গোবরডাঙ্গা 33271
আপ শিয়ালদহ – বনগাঁ 33859 9 ডাউন 33858
আপ শিয়ালদহ – নৈহাটি 31429, 31435, 31445, 31447 ও ডাউন 31436, 31438, 31444, 31446
আপ শিয়ালদহ – রানাঘাট 31601, 31623, 31629, 31631 ও ডাউন 31602, 31636
আপ বিধাননগর – ব্যারাকপুর 31261
আপ শিয়ালদহ – ব্যারাকপুর 31239 ও ডাউন 31238
আপ শিয়ালদহ – হাসনাবাদ 33533 ও ডাউন 33538
আপ শিয়ালদহ – শান্তিপুর 31541 ও ডাউন 31538

রবিবারের বাতিল লোকাল
১) আপ শিয়ালদহ – নৈহাটি 31471, 31415 ও ডাউন 31412
২) আপ শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31815, 31817 ও ডাউন 31812, 31818
৩) আপ শিয়ালদহ – কল্যাণী সীমান্ত 31311, 31313, 31315 ও ডাউন 31312, 31314, 31316
৪) আপ শিয়ালদহ – ব্যারাকপুর 31213, 31221 ও ডাউন 31214
৫) আপ শিয়ালদহ – শান্তিপুর 31513 ও ডাউন 31512, 31514
৬) আপ শিয়ালদহ – গেদে 31913 ও ডাউন 31912
৭) আপ শিয়ালদহ – রানাঘাট 31615, 31617 ও ডাউন 31612, 31614
৮) আপ শিয়ালদহ – বনগাঁ 33813, 33821 ও ডাউন 33818, 33822
৯) আপ শিয়ালদহ – হাবরা 33651, 33653 ও ডাউন 33652
১০) আপ শিয়ালদহ – দত্তপুকুর 33613 ও ডাউন 33612, 33616
১১) আপ শিয়ালদহ – হাসনাবাদ: UP 33513 ও ডাউন 33514
১২) ডাউন বারাসাত – শিয়ালদহ 33432
১৩) আপ বারাসাত – দত্তপুকুর 33357

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/