Wednesday, May 20, 2026
Home১৭ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

১৭ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

ওয়েবডেস্ক- জুলাই মাসে ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দক্ষিণ আমেরিকা (South Americaও আফ্রিকা (Africa) মহাদেশের বিভিন্ন দেশে এবার সফর শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী। ব্রাজিলে ব্রিকস সম্মেলনে ( BRICS Summit  Brazil) যোগ দিতেই এই সফরের প্রস্তুতি। এই সম্মেলনে অংশগ্রহণ করে, গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ভারতের সম্প্রসারণ করবেন। প্রধানমন্ত্রী ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ৫ থেকে ৮ জুলাই, ২০২৫ পর্যন্ত ব্রাজিল সফর করবেন এবং তারপরে রাষ্ট্রীয় সফর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে নরেন্দ্র মোদির চতুর্থ ব্রাজিল সফর। ১৭তম ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলন রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হবে।

তবে ব্রাজিলের ব্রিকস সম্মেলনে যাওয়ার পথে আরও তিনটি দেশ ও ফেরার পথে আরও একটি দেশ ঘুরে আসবেন প্রধানমন্ত্রী। ২ জুলাই থেকে পাঁচটি দেশে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী।

ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, আট দিনের সফরে ব্রাজিল ছাড়াও প্রধানমন্ত্রী ঘানা, ত্রিনিদাদ, টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া সফর করবেন। সফরের প্রথম পর্যায়ে ২ থেকে ৩ জুলাই ঘানা সফর করবেন তিনি। এটি হবে প্রধানমন্ত্রীর ঘানায় প্রথম দ্বিপাক্ষিক সফর।

তিন দশকের মধ্যে এটি হবে ভারত থেকে কোনও প্রধানমন্ত্রীর ঘানা সফর। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরের সময় প্রধানমন্ত্রী ঘানার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা সারবেন, শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন এবং অর্থনৈতিক, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে এটিকে আরও উন্নত করার আরও উপায় নিয়ে আলোচনা হবে। ঘানা থেকে, প্রধানমন্ত্রী মোদি ৩ থেকে ৪ জুলাই দুই দিনের সফরে ত্রিনিদাদ ও টোবাগো যাবেন। ১৯৯৯ সালের পর এটি হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম দেশ সফর।

আরও পড়ুন- সিকিমে বিকল্প রাস্তা তৈরির ছাড়পত্র দিল কেন্দ্র

এই সফরকালে, প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু এবং প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসারের সঙ্গে বৈঠক করবেন। তিনি দ্বীপরাষ্ট্রটির সংসদের একটি যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন জানা গেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রীর সফর দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কে নতুন করে উৎসাহ যোগাবে।

তার সফরের তৃতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদি ৪ থেকে ৫ জুলাই আর্জেন্টিনা সফর করবেন। প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত-আর্জেন্টিনার অংশীদারিত্ব আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাভিয়ের মাইলির সঙ্গে বিস্তারতিক আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর ভারত ও আর্জেন্টিনার মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে বমে মনে করছে ভারত। সফরের চতুর্থ পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে ব্রাজিল ভ্রমণ করবেন।

“শীর্ষ সম্মেলনে, প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শাসনব্যবস্থার সংস্কার, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতা জোরদারকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, জলবায়ু পদক্ষেপ, বিশ্বব্যাপী স্বাস্থ্য, অর্থনৈতিক ও আর্থিক বিষয়গুলি সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদির বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রাজিলের রাষ্ট্রীয় সফরে, প্রধানমন্ত্রী মোদি ব্রাসিলিয়া যাবেন যেখানে তিনি বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ সহ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্প্রসারণের বিষয়ে রাষ্ট্রপতি লুলার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

সফরের শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদি নামিবিয়া যাবেন।এটি হবে ভারতের প্রধানমন্ত্রীর তৃতীয় নামিবিয়া সফর। তাঁর সফরকালে, প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী-নদাইতওয়াহর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি নামিবিয়ার সংসদেও ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot