Thursday, March 5, 2026
Homeঅসুস্থ, হাসপাতালে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী হয়েছে? এখন কেমন আছেন? 

অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী হয়েছে? এখন কেমন আছেন? 

ওয়েবডেস্ক- শনিবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েব বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) । বমি ও পেট ব্যথা নিয়ে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি (Retired High Court Judge) । রবিবার সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে।

সেখানেই জানা গেছে, বিজেপি সাংসদ ভুগছেন প্যানক্রিয়াটাইটিস (Pancreatitis) এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে (gastrointestinal sepsis) । বর্তমানে তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কেয়ার (ICU)  রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তবে এখনও তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বিশেষজ্ঞ টিমে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারির বিশিষ্ট চিকিৎসকরা।

আরও পড়ুন- ২১শে জুলাইয়ের পোস্টারে থাকবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ

প্রসঙ্গত, শনিবার রাতেই অসহ্য পেটে ব্যথা শুরু হয়। সেইসঙ্গে আচমকা বমি হতে থাকে। বাড়িতেই বেশ কয়েকবার বমি হয় তাঁর। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গেল আইসিইউ-তে রেখে চিকিৎসা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাসপাতাল সূত্রে খবর, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাঁর চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসকেরা।

বর্তমানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বয়স ৬২ বছর। বয়সজনিত কারণে তাঁর কিছু শারীরিক জটিলতা রয়েছে। তবে গরমের কারণেও তিনি বেশ কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে। সূত্রের খবর, কলকাতা থেকে প্রায়শই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন এলাকায় যাতায়াত করেন তিনি। কলকাতায় প্রায় দলের সব কর্মসূচিতেই দেখা যায় তাঁকে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে গত লোকসভা ভোটের মুখে বিজেপিতে যোগদান করেন। বর্তমানে তমলুকের সাংসদ তিনি।

দেখুন ভিডিও-

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80