Friday, August 14, 2026
Homeকবে মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু শুক্লা? জানিয়ে দিল ISRO

কবে মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু শুক্লা? জানিয়ে দিল ISRO

ওয়েব ডেস্ক: পরিকল্পনা ছিল মে মাসেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) যাবেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। প্রথম ভারতীয় মহাকাশচারী (Indian Astronaut) হিসেবে তিনিই এই মাইলস্টোন ছুঁতেন। কিন্তু বিভিন্ন কারণে পিছিয়ে যায় তাঁর মহাকাশযাত্রা। তবে এবার প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে। কারণ, শুভাংশুর মহাকাশযাত্রার দিনক্ষণ ঘোষণা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। জানা গিয়েছে, আবার কোনও সমস্যা তৈরি না হলে চলতি মাসেই মহাশূন্যের উদ্দেশে পাড়ি দেবেন শুক্লা।

শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়ে দিয়েছেন, ‘অ্যাক্সিয়ম-৪’ (Axiom-4) মিশনের নতুন লঞ্চ ডেট ঠিক হয়েছে। এই মিশনে পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার (Rakesh Sharma) পর প্রায় চার দশক পরে আবার কোনও ভারতীয় মহাকাশে পা রাখতে চলেছেন। অ্যাক্সিয়ম স্পেস নামের একটি মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা এই অভিযানের আয়োজন করেছে। নাসা (NASA) এবং ইসরোর যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালিত হবে।

আরও পড়ুন: Make In India প্রজেক্টে নয়া সাফল্য, বিজ্ঞানীদের আবিষ্কার Sodium Ion Battery

জানা গিয়েছে, আগামী ১৯ জুন, বৃহস্পতিবার এই মিশন শুরু হবে। তবে আগে একাধিক কারণে বারবার পিছিয়েছে উৎক্ষেপণ। প্রথমে ঠিক হয়েছিল, ২০২৫ সালের ২৯ মে ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে ‘ফ্যালকন-৯’ রকেটের সাহায্যে স্পেস এক্সের ‘ড্রাগন’ মহাকাশযান। কিন্তু একাধিক প্রযুক্তিগত ও আবহাওয়া সংক্রান্ত সমস্যার কারণে এই অভিযান বারবার পিছিয়ে যায়।

প্রথমে ড্রাগন যানটির ইলেকট্রিক্যাল হারনেসে সমস্যা ধরা পড়ে। এরপর ফ্যালকন-৯ রকেট প্রস্তুত না থাকায় ৮ জুনের পরিবর্তে ৯ জুন নির্ধারণ হয় নতুন দিন। সেখানেও বাধা হয়ে দাঁড়ায় খারাপ আবহাওয়া এবং আরও প্রযুক্তিগত ত্রুটি। এরপর দেখা যায়, রকেটের ‘ফায়ার বুস্টার’ পরিদর্শনের সময় তরল অক্সিজেন লিক করছে। এই সমস্যাটি ফ্যালকন-৯ রকেটের আগের অভিযানে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সমস্ত মেরামতের পর এই মিশনের নতুন দিন ঘোষণা করেছে স্পেস এক্স এবং অ্যাক্সিয়ম স্পেস।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k