HomeScrollশ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে কলকাতায় শাহ, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক...
Amit Shah

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে কলকাতায় শাহ, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার একাধিক কর্মসূচিতে অংশ নিতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্য সরকার এ বছর থেকে শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করায় দিনটিকে ঘিরে রাজনৈতিক ও সরকারি স্তরে বিশেষ আয়োজন করা হয়েছে।

সূত্রের খবর, বিকেলে নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবিত ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস করবেন অমিত শাহ। এরপর তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। পরে সায়েন্স সিটির সংলগ্ন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে রাতভর তল্লাশি, আটক আরও ৩ – KolkataTV

দলের ঘোষিত তিনটি কর্মসূচিতেই বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। রাজ্যজুড়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে শ্রদ্ধার্ঘ্য, আলোচনা সভা ও নানা সাংগঠনিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। পাশাপাশি ভারতীয় মজদুর সংঘ-সহ বিভিন্ন সংগঠনও পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ দিন শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশন এবং ভবানীপুরের পৈতৃক বাড়িও বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। জন্মজয়ন্তী উপলক্ষে সেখানে স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনেরও আয়োজন রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News