Sunday, March 15, 2026
Homeবন্ধ জগদ্দলের অকল্যান্ড জুটমিল, মাথায় হাত শ্রমিকদের

বন্ধ জগদ্দলের অকল্যান্ড জুটমিল, মাথায় হাত শ্রমিকদের

জগদ্দল: ভাটপাড়া (Bhatpara) পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দলের অকল্যান্ড জুটমিল (Jute Mill) হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই মিলে মালিকপক্ষের সঙ্গে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের (Labours) একাংশের।

জানা গিয়েছে, আজ শনিবার সকালে আচমকা ওই মিল কর্তৃপক্ষ শংকর তরফদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের (Trinamool) শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। তাঁকে গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয়েছে। বেলা বাড়তেই কাজে যোগ দেওয়া শ্রমিকদের মিল থেকে কাজ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: হুমায়ুন কবিরকে চরমপত্র দিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

তারপরেই শ্রমিকরা বলেন, ‘শুনেছি মিলে মারপিট হয়েছে। তার জেরেই সম্ভবত কর্তৃপক্ষ মিল বন্ধ করে দিয়েছে। আর কিছু বলতে পারব না’। অন্যদিকে, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বলেন, “জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার। তাই প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই মিলের সাহেবকে আজ মারধর করা হয়েছে। এলাকার কাউন্সিলরের ছেলে তার দলবল নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে ওই সাহেবকে মারধর করেছে। পুলিশ কোনও কাজ করছে না।”

দেখুন অন্য খবর 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88