Sunday, March 15, 2026
Homeআবার পিছোল শুভাংশুর মহাকাশ যাত্রা, ফের কবে? জানাল NASA

আবার পিছোল শুভাংশুর মহাকাশ যাত্রা, ফের কবে? জানাল NASA

ওয়েব ডেস্ক: রাকেশ শর্মার পর তিনিই দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখতে চলেছেন। কিন্তু শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) ইতিহাস রচনার এই স্বর্ণালী অধ্যায় যেন পিছিয়েই চলেছে। ২২ জুন তাঁর মহাকাশ যাত্রার কথা ছিল লখনউয়ের এই বীরপুত্রের। কিন্তু উৎক্ষেপণের দিন দুয়েক আগেই সেই যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দিল আন্তর্জাতিক স্পেস স্টেশন (International Space Station)। ফলে ফের অনিশ্চয়তায় ‘অ্যাক্সিয়ম-৪’ মিশন (Axiom-4 Mission)। কবে এই মহাকাশযাত্রা হবে, তা এখনও স্থির করতে পারেননি সংশ্লিষ্ট মহল।

শুক্রবার সকালে নাসা (NASA), অ্যাক্সিয়ম স্পেস এবং স্পেসএক্সের (SpaceX) তরফে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আইএসএস-এ অবস্থিত রুশ এভেজদা সার্ভিস মডিউলে সদ্য একটি মেরামতির কাজ হয়েছে। সেই মডিউলের যাবতীয় প্রযুক্তিগত কার্যকারিতা খতিয়ে দেখতে আরও কিছু সময় প্রয়োজন। তাই সতর্কতা অবলম্বন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার প্রাক্তন নভশ্চর এবং অ্যাক্সিয়ম স্পেসের বর্তমান মহাকাশযান বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন।

আরও পড়ুন: অ্যাপল-গুগল-ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ফাঁস!

উল্লেখযোগ্যভাবে, নানা কারণবশত এই অভিযান বারবার পিছিয়ে যাচ্ছে। প্রথমে ঠিক ছিল, ২০২৫ সালের ২৯ মে মহাকাশে রওনা দেবে ‘অ্যাক্সিয়ম-৪’। পরে সেই দিন পিছিয়ে ৮ জুন করা হয়। তবে ‘ড্রাগন’ মহাকাশযানে ইলেকট্রিক্যাল হারনেসে সমস্যা থাকায় ফের পিছোয় উৎক্ষেপণ। আবহাওয়ার সমস্যা এবং ‘ফ্যালকন-৯’ রকেট প্রস্তুত না থাকায় ৮, ৯ ও ১০ জুন বাতিল হয় উৎক্ষেপণের পরিকল্পনা। ১১ জুনের দিনেও মিশন থমকে যায় রকেটে তরল অক্সিজেন লিক ধরা পড়ায়। পরে তা পিছিয়ে ১৯ জুন এবং সেখান থেকে আবার ২২ জুন নির্ধারিত হয় উৎক্ষেপণের দিন। তবে অবশেষে শুক্রবারের ঘোষণায় স্পষ্ট, এই দিনেও মহাকাশে উড়ছে না ‘অ্যাক্সিয়ম-৪’।

এই অভিযানের অন্যতম আকর্ষণ শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত শুভাংশু রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় হিসাবে বেসরকারি মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেওয়ার মুখে ছিলেন। তাঁর সঙ্গে রয়েছেন অভিযানের কমান্ডর পেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked