Wednesday, March 11, 2026
Homeনীতীশের বিকল্প হিসেবে বিজেপির তাস কি চিরাগ?

নীতীশের বিকল্প হিসেবে বিজেপির তাস কি চিরাগ?

ওয়েব ডেস্ক: এগিয়ে আসছে বিহার বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। যা পাখির চোখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পহেলগাম হামলার পরে বিহার থেকে পাকিস্তান জবাব দেওয়ার কথা জানিয়েছিলেন। ইতিমধ্যে এনডিএ (NDA) জানিয়ে দিয়েছে নীতিশ কুমারই (Nitish Kumar) পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। তবে আকস্মিকভাবে অন্য জল্পনা শুরু হয়েছে। স্বাস্থ্য, প্রভাব সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নীতীশের বিকল্প তুলে ধরতে চাইছে বিজেপি। রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানকে সেজন্য ফ্রন্টফুটে রাখা হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার ছড়িয়েছে ‘বিহার কি সিএম চিরাগ চাহিয়ে’। আরাতে এলজেপির নব সঙ্কল্প সভা রয়েছে। তাকে ঘিরেও নানা কথা চাউর হচ্ছে। বিহারের দলিত মুখ এলজেপির চিরাগ এখন কেন্দ্রীয় মন্ত্রী। লোক জন শক্তি পার্টি চিরাগকে জেনারেল আসন থেকে লড়তে বলেছে। তাতেই জল্পনা আরও বেড়েছে চিরাগ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। তাঁর লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ।

চিরাগের আত্মীয় সাংসদ অরুণ ভারতী রবিবার একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, পার্টি চায় চিরাগ কোনও সংরক্ষিত আসনের বদলে সাধারণ আসন থেকে বিহার বিধানসভা ভোটে লড়ুন। যাতে এই বার্তা যায় যে তিনি শুধু দলিত কমিউনিটির নেতা নন। বিহারে পাসওয়ান সহ দলিতদের একটি বড় অংশে প্রভাব রয়েছে চিরাগের। চিরাগ সম্প্রতি বলেছেন, জাতীয় রাজনীতির জন্য নিজেকে দীর্ঘ দিন দেখছি না। বিহার ও বিহারিদের জন্য আমি রাজনীতিতে এসেছি। আমার লক্ষ্য হল, বিহার প্রথম, বিহারি প্রথম। তিনি মুখ্যমন্ত্রী পদকে টার্গেট করছেন? এই বিষয়ে চিরাগ অবশ্য জানিয়েছেন, ভোটের পর নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হবেন।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টি, ধস এবং হড়পা বান, বিপর্যস্ত সিকিম, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

২০২০ সালের বিধানসভা নির্বাচনে এলজেপি এনডিএ থেকে বেরিয়ে যায়। ১৩০ আসনে ভোটে লড়ে ৩৪টি আসনে জয়ী হয়। বলা হয়েছিল, এটা বিজেপির মস্তিষ্কপ্রসূত। চিরাগকে দিয়ে নীতীশের জেডিইউর বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয়। মনে করা হচ্ছে বিজেপি সেই তাসই খেলতে চাইছে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast