Wednesday, March 11, 2026
Homeকসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ বিজেপির, আটক একাধিক নেতা

কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ বিজেপির, আটক একাধিক নেতা

কলকাতা: কসবা কাণ্ডের (Kasba Case) প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ বিজেপির (BJP)। মিছিলের নেতৃত্বে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা। পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যারিকেড ভাঙার অভিযোগ এনেছেন। একাধিক বিজেপি নেতাকে আটক করা হয়েছে বলে খবর। গণতন্তের কণ্ঠরোধ চলছে, দাবি সুকান্ত মজুমদারের।

আরও পড়ুন: গলায় কামড়, যৌনাঙ্গে ক্ষত, কসবার নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

কসবার সাউথ কলকাতা ল কলেজে (South Kolkata Law College) প্রথম বর্ষের এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য। ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাতেই উঠে এল সেই ভয়াবহ ঘটনার প্রমাণ। অভিযোকারী ছাত্রীর শরীরে পাওয়া গিয়েছে জোর করে যৌনসম্পর্কের চিহ্ন, কামড়ের দাগ এবং নখের আঁচড়। মেডিক্যাল রিপোর্টে স্পষ্ট যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন সেই অভিযোগকারী তরুণী।

কসবা কাণ্ডে (Kasba Incident) পুলিশের (Kolkata Police) নজরে ল কলেজের সিসিটিভি ক্যামেরা। ওই ক্যামেরার আওতায় রয়েছে কলেজের ইউনিয়ন রুম চত্বর। আজই ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা। শনিবার সকাল থেকেই পুলিশি প্রহরায় সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। গতকাল ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন। দন্তে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। ছেঁড়া চুল ও ধস্তাধস্তির প্রমাণ মিলেছে, খবর সূত্রের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। ইউনিয়ন রুমের বাইরে কারা ছিলেন তা সিসি ক্যামেরার ফুটেজ থেকে যাচাই করতে চাইছেন তদন্তকারীরা।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast